অপারেশন সিঁদুরের নেতৃত্বে দুই নারী

আপডেট : ০৭ মে ২০২৫, ০৫:৩২ পিএম

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে হামলা করেছে ভারত। দেশেটির দাবি, হামলার লক্ষ্যবস্তুগুলো শুধুই সন্ত্রাসীদের আস্তান। ওই হামলায় এখন পর্যন্ত ৯ জন নিহতের দাবি করেছে পাকিস্তান। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার দাবি করেছেন,অপারেশন সিন্দুরের পরিবারের ১০ সদস্য এবং তার চার সহযোগী নিহত হয়েছেন। আর ভারতের দাবি ৭০ জন সন্ত্রাসী এখন পর্যন্ত নিহত হয়েছেন।

এদিকে ‘অপারেশন সিঁদুর’ এ নেতৃত্ব দিচ্ছেন দুই নারী অফিসার। তাদের একজন উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কর্নেল সুফিয়া কুরেশি।

হামলার পর সোফিয়া জানান, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে তাদের সম্পৃক্ততার ভিত্তিতে সন্ত্রাসী লক্ষ্যবস্তু নির্বাচন করা হয়েছিল। অপারেশনে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা করা হয়নি।

যে ৯টি স্থানে হামলা করা হয়েছে সেগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, ভারত তার প্রতিক্রিয়ায় যথেষ্ট সংযম দেখিয়েছে। তবে, পরিস্থিতি আরও খারাপ করার জন্য পাকিস্তানের যে কোনো অভিযানের জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত।

ব্যোমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি কারা?

উইং কমান্ডার ব্যোমিকা সিং ভারতীয় বিমানবাহিনীর একজন বিশিষ্ট হেলিকপ্টার পাইলট। তিনি ন্যাশনাল ক্যাডেট কর্পসে যোগদান করেন এবং পরে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেন। উইং কমান্ডার সিং ২০১৯ সালের ১৮ ডিসেম্বর ফ্লাইং ব্রাঞ্চে স্থায়ী কমিশন লাভ করেন। তিনি জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বের মতো উচ্চ-উচ্চতা অঞ্চলসহ ভারতের কিছু চ্যালেঞ্জিং ভূখণ্ডে ‘চেতক’ এবং ‘চিতা’-এর মতো হেলিকপ্টার পরিচালনা করেছেন। অনেক উদ্ধার অভিযানে ছিলেন তিনি।

কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কর্পসের একজন সম্মানিত কর্মকর্তা। তিনি পুনেতে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর একটি দলকে নেতৃত্ব দেওয়া প্রথম মহিলা কর্মকর্তা- যা ভারতীয় মাটিতে পরিচালিত সর্ববৃহৎ বিদেশী সামরিক মহড়াগুলির মধ্যে একটি।

একাত্তর/এসি
সুইজারল্যান্ডের একটি স্বনামধন্য সামরিক ইতিহাস ও কৌশল বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের নতুন গবেষণায় বলা হয়েছে, গত বছরের মে মাসে ভারতের পরিচালিত ‘অপারেশন সিন্দুর’ দক্ষিণ এশিয়ায় বিমান শক্তির ভারসাম্যে এক...
জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘ দিনের আবারও আন্তর্জাতিক মঞ্চে উত্তাপ ছড়াল। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া এক কড়া বক্তব্যে পাকিস্তান সোজা জানিয়ে দিয়েছে , কাশ্মীর কখনই ভারতের...
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নাউগাম পুলিশ স্টেশনে রাতে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৯ জনের প্রাণহানি হয়েছে। এতে পুলিশ এবং ফরেনসিক দলের সদস্যসহ আহত হয়েছেন ২৯ জন।
ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক সেনাসদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতে তিনি মারা যান। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর