কাশ্মিরে নিজ অস্ত্রের গুলিতে এক সেনা নিহত

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০২:৫৯ পিএম

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক সেনাসদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতে তিনি মারা যান। 

অবশ্য এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি ছোড়ার ঘটনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয় বরাতে রোববার এ খবর দিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

গণমাধ্যমটি বলছে, জম্মু ও কাশ্মিরের রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। রোববার এ তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ভারতীয় সেনাবাহিনীর ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ওই সেনা সদস্য শনিবার রাতের দিকে রাজৌরি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের সোলকি গ্রামের কোম্পানি হেডকোয়ার্টারে প্রহরার দায়িত্বে ছিলেন।

হঠাৎ তার পোস্ট থেকে গুলির শব্দ শুনে সহকর্মীরা দৌড়ে যান এবং গিয়ে দেখেন, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর