পরবর্তী করণীয় নিয়ে তোড়জোড় ভারত ও পাকিস্তানে

আপডেট : ০৮ মে ২০২৫, ০১:৪৬ পিএম

ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, হামলা চালিয়ে ভারত ভুল করেছে, এর মূল্য তাদের দিতে হবে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সীমান্তের নিয়ন্ত্রণ এলাকায় (এলওসি) ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রয়েছে পাকিস্তানি সেনারা।

অন্যদিকে, বৃহস্পতিবার ভোরেও পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে আবারো হামলা চালিয়েছে ভারত। দুই দেশের পাল্টাপাল্টি হামলায়, পাকিস্তানে নিহত হয়েছে কমপক্ষে ৩১ জন আর ভারতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৫ জন। পাল্টাপাল্টি হামলায় দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণ নেই।

ভারত-পাকিস্তান উভয় দেশের নীতি নির্ধারকরা পরবর্তী করণীয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমার বদলে বেড়েই চলছে। বৃহস্পতিবার বিকেলে নয়াদিল্লিতে সর্বদলীয় সভা ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া, নিরাপত্তা কাউন্সিলের সঙ্গেবো বসবেন তিনি।

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি এখন আরও অস্থিতিশীল হয়ে উঠছে। বুধবার দিনভর দুই দেশের উত্তেজনার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভারতকে করা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী  শাহবাজ শরিফ। তিনি বলেছেন, যুদ্ধবিমান ভূপাতিত করে ভারতকে বুঝিয়ে দেয়া হয়েছে তাদের সক্ষমতা।

শাহবাজ শরিফ বলেন, তারা (ভারত) কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় এবং নিজেকে শক্তিশালী ভাবে। আমরা প্রমাণ করেছি, পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে, কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তিকে শ্রদ্ধা জানায়।

এদিকে বৃহস্পতিবার সকালে পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের লাহোর। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, লাহোর শহরের ওয়ালটন বিমানবন্দরের কাছে তিনটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরক-বোঝাই ড্রোনগুলো ভারতের সীমান্তের ওপার থেকে পরিচালিত হচ্ছিল।

এর আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে ড্রোন হামলা হামলা চালায় ভারত। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সীমান্ত এলাকায় ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রয়েছে পাকিস্তানি সেনাদের। এ ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

এদিকে নিজেদের প্রস্তুত রাখতে, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর জেলা প্রশাসন আবার ব্ল্যাকআউট মহড়া শুরু করেছে। এছাড়া রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ এবং বিহার সহ বেশ কয়েকটি রাজ্যেও একই ধরনের ব্ল্যাকআউট মহড়া পালিত হয়েছে।

এমন পরিস্থিতিতে ভারতের উত্তরাঞ্চলের কমপক্ষে ২১টি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। অন্যদিকে পাকিস্তানের বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনার কারণে বৃহস্পতিবার ভোরে লাহোর ও শিয়ালকোটের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

এআরএস
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবসানের আলোচনার মাঝেই নতুন করে বড় ধরনের সামরিক সংঘাত ও তীব্র বাগযুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সামাজিক যোগাযোগ...
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় চলমান বিক্ষোভ দমনে আবারও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ও বিশ্বব্যাপী সমালোচনার ঝড়ে উঠার পর ফিলিস্তিনের পশ্চিম তীরের দুই ভূখণ্ডকে ইসরাইলি ভূখণ্ডে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিলটির কার্যক্রম স্থগিতের...
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর