আমরাও চুড়ি পরে নেই: খাজা আসিফ

আপডেট : ০৭ মে ২০২৫, ১০:০০ পিএম

রাতের আঁধারে পাকিস্তান ও পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান মোট ৯‌ স্থানে আঘাত হানার দাবি করে ভারতীয় বাহিনী। আবার পাকিস্তান সেনা দাবি করেছে, ছয় স্থানে ২৪টি আঘাত হানা হয়েছে। এসব আঘাতে আটজন শহীদ হয়েছে, আহত ৩৫ জন।

ভারতের এই অভিযানের পাল্টা দিতে খুব একটা সময় নেয়নি পাকিস্তান। ভারত শাসিত জম্মু-কাশ্মীর সীমান্তে ব্যাপক গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সেনা। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তানের গোলাবর্ষণে সাতজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ৩৮ জন।

ভারতের হামলার পর মুখ খুলেছে ইসলামাবাদও। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত আবার আক্রমণ করলে পাকিস্তানও চুপ করে বসে থাকবে না। আর ভারত যদি বিরত থাকে, তবে পাকিস্তান আর কোন হামলা চালাবে না। দুই পক্ষেরই উচিৎ বিষয়টি এখানেই থামিয়ে দেয়া। 

আসিফ বলেছেন, গত দুই সপ্তাহ ধরেই বলে আসছি ভারতের সঙ্গে শত্রুতার রাস্তায় যাবো না। কিন্তু যদি আমাদের উপর আক্রমণ করা হয়, আমরাও জবাব দেব। ভারত পিছু হটলে আমরাও চুপচাপ থাকব। দিল্লিকে সতর্ক করে তিনি বলেন, ভারত আক্রমণের চেষ্টা করলে পাকিস্তান চুড়ি পরে বসে থাকবে না। 

ভারতের হামলার পর পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরের ভীমবের গলি এলাকায় গুলিবর্ষণ করেছে পাকিস্তান সেনা। এছাড়া বারামুল্লা জেলার উরি সেক্টরেও বোমাবর্ষণ করেছে পাকিস্তানের সেনা। এই হামলায় মৃত অন্তত সাত বলে জানা গেছে। আহত অন্তত ৩৮।

পাকিস্তানে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের এই পদক্ষেপকে ‘যুদ্ধের’‌ আগমন বলে অভিহিত করেছেন। একই সঙ্গে অপারেশন সিঁদূরের যথাযথ জবাব দিতে নিজ দেশের সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি। ভারতকে সময়মতো ‘সমুচিত জবাব’ দেওয়ার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছের শেহবাজ।

একাত্তর/এসি
সুইজারল্যান্ডের একটি স্বনামধন্য সামরিক ইতিহাস ও কৌশল বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের নতুন গবেষণায় বলা হয়েছে, গত বছরের মে মাসে ভারতের পরিচালিত ‘অপারেশন সিন্দুর’ দক্ষিণ এশিয়ায় বিমান শক্তির ভারসাম্যে এক...
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) একটি গোপন ইউনিট 'এস ওয়ান’ ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা পর্যন্ত ভারতে...
অপারেশন সিঁদুরে পাকিস্তানে ধ্বংস হওয়া সন্ত্রাসী আস্তানাগুলো দেশটির সেনাবাহিনী, আইএসআই এবং সরকারি সংস্থাগুলো সম্বনয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেছে ভারত। গোয়েন্দা সূত্রের বরাতে একাধিক ভারতীয়...
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান সরকার জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে ১৪ কোটি রুপি দেওয়ার পরিকল্পনা করেছে।...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর