পারভেজ হত্যা: টিনাকে তিন দিনের রিমান্ডে পেলো পুলিশ

আপডেট : ০৯ মে ২০২৫, ০৫:১০ পিএম

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার অন্যতম আসামি ফারিয়া হক টিনাকে তিন দিনের রিমান্ড দিয়েছে ঢাকার সিএমএম আদালত।

শুক্রবার (৯ মে ) তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড আবেদনে টিনাকে পারভেজ হত্যার অন্যতম উসকানিদাতা বলে দাবি করা হয়। 

পরে বিচারক টিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে তিনি (টিনা) অসম্মতি জানান।

টিনার আইনজীবীরা জানিয়েছেন, ঘটনার সময় টিনা সেখানে উপস্থিত ছিলেন না। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম ইসলাম নয়ন জানান, বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর নদ্দা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় এখন পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাহাথির ও কামাল শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

একাত্তর/এসি
ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা মামলায় আলোচনায় আসা শিক্ষার্থী ফারিহা হক ওরফে টিনাকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর