বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নুর

আপডেট : ০৯ মে ২০২৫, ০৮:১৭ পিএম

বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৯ মে) বিকেলে পল্টনে মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

নুর বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে গণহত্যার বিচার, সংস্কার আর ভোটের অধিকার ফিরে পাওয়া সম্ভব না। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আমরা আর কোনো টালবাহানা মানবো না। 

তিনি আরও বলেন, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ ঘোষণা করুন। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন। কোনো ফ্যাসিস্ট মদদপুষ্ট, এনজিও কর্মীকে উপদেষ্টা পরিষদে রাখা যাবে না। 

আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান গণ অধিকার পরিষদের সভাপতি। 

আরবিএস
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ফুটবল ঈশ্বর লিওনেল মেসির আকাশি-সাদা জার্সিতে 'লাস্ট ডান্স' বা শেষ আনুষ্ঠানিক ম্যাচ ঘিরে পুরো আর্জেন্টিনা যখন থমকে যাওয়ার অপেক্ষায়, ঠিক তখনই একের পর এক কেলেঙ্কারির বিষ বাষ্পে বিষাক্ত হয়ে উঠছে...
আর্জেন্টিনার আকাশ নীল-সাদা জার্সিতে দীর্ঘ বর্ণাঢ্য অধ্যায়ের এক মহাকাব্যিক সমাপ্তি ঘটতে যাচ্ছে। বেনিনের বিরুদ্ধে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার আগে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে...
মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) রিভার প্লেটের বিখ্যাত এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০৮তম এবং শেষ ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর