যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখান করলো ভারত

আপডেট : ১৫ মে ২০২৫, ০৭:২৪ পিএম

যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে বলে যে দাবি করেছে তা অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিনি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করেছেন। তবে ভারত আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে।

ভারত জানিয়েছে, তাদের দীর্ঘদিনের জাতীয় একটি অবস্থান রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত যে কোনো সমস্যা ভারত এবং পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে সমাধান করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই নীতির কোনো পরিবর্তন হয়নি।

এছাড়া, কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান বৈঠকে বসতে রাজি বলে প্রেসিডেন্ট ট্রাম্প যে বিবৃতি দিয়েছে সেটিও প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ট্রাম্পের দাবি ছিলো, তিনি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়ে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বাণিজ্য নিয়ে কোনো আলোচনাই হয়নি। 

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, সে সময় আমেরিকার সঙ্গে কয়েক বার কথা হয়েছিল নয়াদিল্লির। তবে বাণিজ্য নিয়ে কখনও কোনো কথা হয়নি।

এআরএস
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর