বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র: হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা সচলের উদ্যোগ

আপডেট : ১৮ মে ২০২৫, ০২:৩২ পিএম

বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুদক। এ বিষয়ে করা আবেদনের শুনানি ১৫ জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

রোববার (১৮ মে) বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

দুদকের আইনজীবী মামলাটি সচল করার জন্য আবেদন করেন। ২০০৭ সালের ২ জুলাই তৌফিক-ই-এলাহী চৌধুরী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

২০০৮ সালের ৩ মার্চ ওই মামলার কার্যক্রম কেনো অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট।

পরে রুল নিষ্পত্তি করে মামলাটি অবৈধ ঘোষণা করে ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি রায় দেয় হাইকোর্ট। এর আগে দুদক মামলাটি প্রত্যাহার করে নেয়। প্রায় ১৯ বছর পর মামলাটি পুনরায় সচল করার উদ্যোগ নেয়া হলো।

একাত্তর/আরএ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তাকে দেশে ফেরানো বা পাওয়া মাত্রই গ্রেপ্তার করে কারাগারে...
শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটেছে, সেই গণতান্ত্রিক ধারাকে যেকোনো মূল্যে অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গুম ও খুনের চেয়েও বড় ভয়াবহ বাস্তবতা হলো—ফ্যাসিস্ট শেখ হাসিনার এ নিয়ে কোনো অনুশোচনা ছিলো না বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর