হাসিনা পরিবারের আরও কয়েকটি মামলায় খোঁজ চলছে

আপডেট : ১৮ মে ২০২৫, ০৫:৩৫ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সন্তান, ভগ্নির বিরুদ্ধে আরও দুই-একটি মামলা অনুসন্ধানে রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন (দুদক) কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি জানান, নির্বাচনের সময়ে শেখ হাসিনার সম্পদ বিবরণীসহ বিভিন্ন সময় সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে।

রোববার (১৯ মে) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি  মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগানে দুদক জেলা কার্যালয়ের উদ্যোগে এবং মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুদকের ১৭৫তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (অনুসন্ধান) হাফিজ আহসান ফরিদ। 

এসময় দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি বৈষম্যের সৃষ্টি করে। শুধু দুদক নয়, সরকারি অফিসের প্রধানরা সপ্তাহে একদিন অফিস খোলা রেখে সেবা প্রত্যাশীদের কথা শোনেন। তাদের অভিযোগ শুনে সমাধান দেবেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের সেবা দিতে আরও আন্তরিক হতে হবে।

গণশুনানির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এতে বক্তব্য রাখেন- দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন,পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

স্বাগত বক্তব্য রাখেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপ পরিচালক মো. এরশাদ মিয়া। 

সংক্ষিপ্ত আলোচনা সভার পরেই শুরু হয় অভিযোগকারীদের সরাসরি গণশুনানির কার্যক্রম। 

গণশুনানিতে সরকারি ও বেসরকারি ৫৯টি  দপ্তরের বিরুদ্ধে মোট ৩০০টি অভিযোগের মধ্যে ৬১টির শুনানি হয়। বেশ কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয় এবং বাকিগুলো সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দিষ্ট সময় দিয়ে সমাধানের নির্দেশ দেওয়া হয়। 

গণশুনানিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো....
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর