বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চান, হাসনাতকে কুমিল্লা বিএনপি

আপডেট : ১৯ মে ২০২৫, ০৭:০৮ পিএম

‘বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকা দিয়ে’ জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কুমিল্লা বিএনপি। দলটির পক্ষ থেকে আগামী সাত দিনের মধ্যে হাসনাতকে ওই বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাওয়া আহবান জানানো হয়েছে। নচেৎ কুমিল্লায় তাকে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলেও হুশিয়ার করা হয়েছে।

সোমবার (১৯ মে) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানায় বিএনপি, কুমিল্লা বিভাগ।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, শুক্রবার (১৬ মে) কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে।’ 

তার এই বক্তব্যকে ‘শিশু সুলভ’ আখ্যা দিয়ে  সেলিম ভুঁইয়া বলেন, হাসনাত রাজনীতিতে অপরিপক্ক। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।

তিনি বলেন, হাসনাতকে রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হবে এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হবে। তার বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। তিনি বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।

আগামী সাত দিনের মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় হাসনাতকে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না; যোগ করেন সেলিম।

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়ার পরিচালনায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পরিষদের সদস্য সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপি নেতা মোজাহিদ চৌধুরী, অ্যাড. আলী আক্কাস, মোস্তফা জামানসহ অন্যরা।

একাত্তর/এসি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর