বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় চার মৃত্যু

আপডেট : ২০ মে ২০২৫, ০৯:১৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বজ্রপাতে মারা গেছে তিনটি গরুও।

মঙ্গলবার (২০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা দুটিতে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জে আলাদা বজ্রপাতে ধান কাটা শ্রমিক ও রাখালসহ তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় একজন রাখালের সঙ্গে তার তিনটি গরুও মারা গেছে। 

মঙ্গলবার বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরের দুই জন এবং শিবগঞ্জ উপজেলার একজন রয়েছেন।

তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহানপুরের মেঘু মণ্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫), শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুরের বিশু হাজির ছেলে তাজবুল ইসলাম (৪৭), একই ছত্রাজিতপুর ইউনিয়নের হটাৎপাড়া গ্রামের বেলাল উদ্দীনের ছেলে জালাল উদ্দীন (৭০)।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, বিকেলে বৃষ্টির সময় বাড়ির পাশের খড়ের গাদার পাশে বসে ছিলেন জালাল উদ্দীন। এ সময় বজ্রপাত হলে তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বলেন, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুরের একটি মাঠে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হয় খাইরুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

একই সময়ে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার গরু চরাতে গিয়ে তাজবুল ইসলাম রিংকু মারা যান। এ সময় বজ্রাঘাতে তার তিনটি গরুও মারা যায়।

গাইবান্ধা

গাইবান্ধায় বজ্রপাতে রুম্মান মিয়া ওরফে লিমন (২৩) নামে এক যুবক মারা গেছেন।

মঙ্গলবার সকালে জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এসময় নিজ জমিতে বটবটি তুলতে বজ্রপাতে তিনি নিহত হন।  

নিহত রুম্মান মিয়া ওরফে লিমন তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামের হবিবর রহমানের ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে রুম্মান তার বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের জমিতে বটবটি তুললে যান। এ সময় হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রবৃষ্টি শুরু হয়। এতে জমির পাশে একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেন তিনি। পরে সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়। 

ইদিলপুর ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান জানান, দুই সপ্তাহ আগে লিমন বিয়ে করে। 

এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিউল ইসলাম জানান, বাদ আসর  চন্ডিপাড়া ঈদগাহ ময়দানে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। লিমনের মৃত্যুতে জামায়াতের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি।

একাত্তর/এসি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর