করিডোর নিয়ে কোন আলোচনা হয়নি, হবেও না: খলিলুর রহমান

আপডেট : ২১ মে ২০২৫, ০৫:০১ পিএম

আন্তর্জাতিকভাবে আলোচিত ‘করিডোর’ ইস্যুতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা হয়নি, এবং ভবিষ্যতেও হবে না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই, করিডর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয়নি। কারো সঙ্গে কোনো কথা হবেও না।

বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খলিলুর রহমান বলেন, আরাকানের বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের করিডোরের প্রয়োজন নেই। করিডোর বিষয়টি অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করছেন। এটি মূলত একটি মানবিক ব্যবস্থা- যেখানে দুর্যোগপূর্ণ বা বিপদাপন্ন এলাকার মানুষকে সরিয়ে নিতে সাময়িক পথ তৈরি করা হয়। কিন্তু আমরা এখানে কাউকে কোথাও সরাচ্ছি না।

তিনি বলেন, আমরা যেটা করছি, সেটা হলো যেহেতু রাখাইনে কোনো সাহায্য-সহযোগিতা বা এইড যাচ্ছে না, জাতিসংঘ আমাদের এটুকুই বলেছে যে, আপনাদের সীমান্তের ওপারে এইড নিয়ে যেতে সাহায্য করবেন। জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে মানবিক সাহায্য পৌঁছে দেবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে, ততদিন রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলতেই পারব না। প্রত্যাবাসনের কথা না বলতে পারলে, প্রত্যাবাসনের কৌশল নিয়েও কথা বলতে পারব না।

তিনি আরও বলেন, অনেকে বলছেন করিডোর নিয়ে আপনার কথা বলছেন। আমি বলব অস্তিত্ববিহীন জিনিস নিয়ে আমরা কি করে আলাপ করবো।

সম্প্রতি আরাকান (রাখাইন রাজ্য) পরিস্থিতিকে ঘিরে বাংলাদেশে মানবিক করিডোর খোলার গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিভিন্ন মহল থেকে এ নিয়ে মতবিনিময় ও আন্তর্জাতিক চাপে আসার কথা বলা হলেও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই বক্তব্য সেই জল্পনার নিরসন করলো।

এআরএস
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর