সঙ্কট সমাধানে সরকারের উদ্যোগে অর্থবহ সংলাপ দরকার: জামায়াত আমির

আপডেট : ২৪ মে ২০২৫, ১১:০৩ এএম

সংঘাত ও কাদা ছোড়াছুড়ি করে সমাধানে পৌঁছানো যাবে না মন্তব্য করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলছেন, এর জন্য দরকার অর্থবহ সংলাপ, যার উদ্যোগ নিতে হবে সরকারকে। 

শনিবার (২৪ মে) সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিশে শূরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্য তিনি এসব কথা বলেন। 

এসময় সবাই মিলে সরকারকে তার দায়িত্ব পালনে সুযোগ দেওয়ার আহবান জানিয়ে জামায়াত আমির বলেন, যদি এই সরকার ব্যর্থ হয়ে যায়, তাহলে পুরো জাতি সঙ্কটে পড়ে যাবে। 

জামায়াতে ইসলামী অনেক আগে থেকেই সংস্কার ও নির্বাচনের আলাদা দুটি রোডম্যাপের কথা বলে আসলেও সরকার তা দেয়নি উল্লেখ করে দ্রুত সরকারকে এই দুই রোডম্যাপ দেওয়ার আহবান জানান তিনি। 

এছাড়া মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নির্বাচিত সরকারকে কাজ করতে দেওয়ারও আহবান জানান তিনি। 

সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে করে তিনি বলেন, সেনাবাহিনী বিতর্কিত হয়ে গেলে বিতর্কিত হবে দেশ।  

একাত্তর/এসি
সারাদেশে সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা ও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, বর্তমান সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা...
সরকারের ঢালাও বিরোধিতা না করে ভুলত্রুটি শুধরে দেওয়ার গঠনমূলক রাজনীতি করতে চায় বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে টেক্সটাইল খাতের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে আন্তর্জাতিক মেলায় বিরোধীদলীয় নেতাকে প্রধান...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন নাকচ করে কারাগারে...
দেশের আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা এবং এটিকে ব্যবসা খাত থেকে সম্পূর্ণ আলাদা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি ব্যাংকের সংখ্যা কমিয়ে এই খাতে সুশাসন নিশ্চিত করার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর