স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন ৮২ রোহিঙ্গা: ইউএনএইচসিআর

আপডেট : ২৫ মে ২০২৫, ১০:২৫ এএম

গেলো ১২ থেকে ১৮ মে পর্যন্ত ৮২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় মিয়ানমারে ফেরত গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। চলতি সপ্তাহে আরও ৩০ থেকে ৪০ জন রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার প্রতীক্ষায় রয়েছেন। স্বদেশে ফিরে গিয়ে সেখানে তারা কৃষি কাজ ও শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করবেন। 

ইউএনএইচসিআর ২২ মে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ অংশীদার। প্রত্যাবাসন, ভরণ পোষণসহ যাবতীয় ইস্যু সমন্বয় করে থাকে সংস্থাটি। ১২ থেকে ১৮ মে পর্যন্ত রোহিঙ্গাদের যাবতীয় পরিস্থিতি নিয়ে আপডেট জানিয়েছে ইউএনএইচসিআর। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৮২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় মিয়ানমারে ফেরত গেছেন। ফেরত যাওয়ার জন্য আরও প্রায় ৪০ জন প্রস্তুত আছেন। রাখাইনের সংঘাত পরিস্থিতির উন্নতি হওয়ার কারণে এই প্রত্যাবাসনের ঘটনা ঘটে থাকতে পারে। 

আরও বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে মিয়ানমারের রাখাইন বা বুথিডং শহরের নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ করছে আরাকান আর্মি। জান্তা সরকারকে হটিয়ে রোহিঙ্গাদের জন্মভূমির দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। 

২০২৪ সালের জানুয়ারি থেকে নতুন করে এক লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে সরকারি হিসাবে।

ইউএনএইচসিআর জানিয়েছে, একই সময়ই ১০ হাজার ২৯১ জনকে জোর করে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ । চলতি সপ্তাহেও ১০ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অনুমতি পায়নি। 

এদিকে রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা অব্যাহত রেখেছে, তবে সেই সংখ্যা খুব কম বলে জানিয়েছে সংস্থাটি।  

সংস্থাটির দাবি, রোহিঙ্গারা কক্সবাজার ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা পাশ কাটিয়ে বের হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলা, সমুদ্রে, মিয়ানমারে নানাভাবে রোহিঙ্গাদের জীবিত বা মৃত উদ্ধার তা প্রমাণ করে। 

এদিকে আরাকান আর্মির রোহিঙ্গাদের শত্রুর চোখে দেখার মানসিকতায় কিঞ্চিৎ বদল এসেছে জানিয়ে ইউএনএইচসিআর বলছে, সম্প্রতি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমার, আরাকান আর্মি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে কাজ করছে বাংলাদেশ। ২০১৭ সাল থেকে ১৪ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে  আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

আরবিএস
গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
বিদায়ী ফ্যাসিস্ট সরকারের চরম উদাসীনতা, ক্ষমতায় টিকে থাকার আকাঙ্ক্ষা এবং নোবেল পুরস্কারের মোহের কারণেই রোহিঙ্গা সঙ্কট দীর্ঘায়িত ও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা...
রোহিঙ্গা সঙ্কট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং এর স্থায়ী সমাধানের মূল উদ্যোগ সে দেশের সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর