ঢাকায় কিশোর গ্যাংয়ের পালের গোদা এক্সেল বাবু গ্রেপ্তার

আপডেট : ২৭ মে ২০২৫, ১০:৩৪ পিএম

ঢাকার কয়েকটি কিশোর গ্যাংয়ের মদতদাতা শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ চার জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। 

গোয়েন্দা তথ্য বলছে, ৫৬ বছর বয়সী এই ব্যক্তি কুখ্যাত কিশোর গ্যাং 'টিন এজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলক্যানো’ এবং দুর্ধর্ষ অপরাধী ‘কব্জিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার' এর গডফাদার হিসেবে পরিচিত। 

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা থাকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশের তথ্য বলছেন, বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে ১৫টিরও অধিক মামলা রয়েছে।

এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। 

একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য কাছের সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিকে সবাইকে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। 

একাত্তর/এসি
রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি...
আবারও বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম। এবার তাদের শিকার হতে হলো পুলিশকেও। সোমবার রাতে রাজধানীর আদাবরে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় দুই ভাই জনি-রনির গ্রুপ জড়িত।
রাজধানীর পাড়া-মহল্লায় রীতিমতো আতঙ্কের নাম- কিশোর গ্যাং। বাহারি সব নামে এসব গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। সম্প্রতি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজধানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সাত গ্রুপের ৩৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাখালী, টঙ্গী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর