লক্ষ্মীপুর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২৫, ০৬:৫২ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলায় আলাদা স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ও চররুহিতা ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলো- চররমনী মোহন ইউনিয়নের চররমনী গ্রামের সাঈদুল খোকনের ছেলে ইয়াছিন আরাফাত (৪), আব্দুল আসাদের ছেলে মো. আল-আমিন (৫), এবং চররুহিতা ইউনিয়নের চররুহিতা এলাকার মো. সোহাগ হোসেনের মেয়ে আলিফা আক্তার (দেড় বছর)।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ইয়াছিন ও আল-আমিন প্রতিবেশী এবং একসঙ্গে খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে পথেই তাদের মৃত্যু হয়।

অপরদিকে আলিফা আক্তার বাড়ির উঠানে খেলার সময় সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অরূপ পাল জানান, শিশুগুলো হাসপাতালে আনার আগে মারা গেছে। 

সদর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মোন্নাফ বলেন, কোনো পরিবার এ নিয়ে অভিযোগ করে নাই।

একাত্তর/এসি
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর