ঈদের পর জনগণকে নিয়ে শপথ পড়ার হুঁশিয়ারি ইশরাকের

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৪:১৯ পিএম

ঈদের পর মেয়র হিসেবে শপথ পাঠ করানোর ব্যবস্থা না করানো হলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে নিজেই শপথ পড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচিত মেয়র ইশরাক হোসেন। এসময়, সরকারের প্রতি নিজেদের অনাস্থার কথাও জানান তিনি। তবে সামনে ঈদের কথা বিবেচনায়, আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেন নির্বাচিত এই নগর পিতা।

আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট। মেয়র হিসেবে শপথ নিতে দুই-ই পেয়েছেন ইশরাক হোসেন। তবুও ঝুলে রয়েছে দক্ষিণ সিটির নগর পিতার শপথ ভাগ্য।

ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ১৮ দিনের মতো অবস্থান কর্মসূচি ও আন্দোলন করছে এ সিটির বাসিন্দারা। ১৫ দিন ধরে বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম। জনগণ পড়ছে ভোগান্তিতে।

তাদের দাবি, ষড়যন্ত্র করেই আটকে রাখা হয়েছে ইশরাকের শপথ।

বিকেলে আন্দোলনে সংহতি জানাতে এসে সরকার শপথ পড়াতে টালবাহানা করছে বলে অভিযোগ করেন ইশরাক হোসেন।

এসময়, ঈদের পর এ নিয়ে সুনির্দিষ্ট কোনো মতামত না পেলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে শপথ পড়ে ফেলার হুঁশিয়ারি দেন তিনি।

বলেন, একটা সাধারণ মেয়র দায়িত্ব তারা বুঝিয়ে দিতে চায় না, এতেই বুঝা যায়, তাদের অধীনে কী নির্বাচন হবে। জনমনে সংশয় তৈরি হয়েছে। আমরা যমুনার সামনে যাবার পর তারা আমাদের আশ্বস্ত করেছিলো, এর একটি সমাধানের। কিন্তু তারা টালবাহানা করছে।

তিনি অভিযোগ করে বলেন, তিন জন উপদেষ্টা জাতির জন্য হুমকি। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না।

ইশরাক হোসেন বলেন, নগরভবন কীভাবে চলবে, তা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোরবানির কথা সামনে রেখে আমরা এই কর্মসূচি শিথিলের সিদ্ধান্ত  নিয়েছি। নগর ভবনকে অচলের দায় সরকার ও স্থানীয় সরকার উপদেষ্টার ওপর বর্তায়।পরে, ঈদ সামনে রেখে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ইশরাক।

একাত্তর/আরএ
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগরভবনের সামনে মঙ্গলবারও (১৭ জুন) অবস্থান কর্মসূচি পালন করছে ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের কর্মচারীদের একাংশ ও তার সমর্থকরা।
স্থানীয় সরকারের আইন অনুযায়ী শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নিবেন না বলে জানান বিএনপি নেতা ইশরাক হোসেন।
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে। 
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে টানা ১৮ দিনের মতো রাজধানীর গুলিস্তানের নগরভবনে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর