এখনই বাস্তবায়ন, এমন সংস্কার আগস্টের আগেই: আসিফ নজরুল

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৬:৫৩ পিএম

আগামী আগস্ট মাসের আগেই আশু বাস্তবায়নযোগ্য সংস্কারের কাজ শেষ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সংবিধান সংশ্লিষ্ট সংস্কার ও জুলাই সনদ প্রণয়ন এবং বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

মঙ্গলবার (৩ জুন) বিকেলে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এমেন্ডম্যান্ট অর্ডিন্যান্সের খসড়ার ওপর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে  রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাসহ আইন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তারা অর্ডিন্যান্সের খসড়ার ওপর নিজেদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। আগস্টের আগেই এখনই বাস্তবায়নযোগ্য সংস্কার কাজ শেষ হবে। 

শেখ হাসিনাকে জুলাই গণহত্যার ‘মাস্টারমাইন্ড’ উল্লেখ করে তিনি বলেন, তার (শেখ হাসিনা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ফলে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করার সহজ হবে। 

দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়ন করার কথাও জানান উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনার আলোচনা করে সাংবিধানিক সব সংস্কার করতে চায় অন্তর্বর্তী সরকার। 

এখন পর্যন্ত কী কী সংস্কার হয়েছে, জানতে চাইলে আসিফ নজরুল বলেন, সবাই মন খুলে কথা বলতে পারছেন, এটাই সবচেয়ে বড় সংস্কার। 

একাত্তর/এসি
বাংলাদেশের শিক্ষা খাতের গুণগত মানোন্নয়ন, শিক্ষাক্রম সংস্কার এবং মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নে এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেয়া থেকে বিরত রয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা। এই সিদ্ধান্তের পেছনে বিদ্যমান সংবিধানের আইনি...
আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গৃহীত প্রধান সংস্কার উদ্যোগগুলো নিয়ে ‘রিফর্ম বুক’ নামে একটি বই প্রকাশ করেছে সরকার। বইটিতে ২০২৪ সালের আগস্ট থেকে শুরু করে বিভিন্ন খাতে নেওয়া সংস্কারের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর