নওগাঁয় এক পরিবারের দুই জনসহ তিন শিক্ষার্থী নিহত

আপডেট : ০৪ জুন ২০২৫, ০১:০০ পিএম

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর থেকে বেড়িয়ে আসার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মহাদেবপুর ও পত্নীতলা উপজেলার মাঝামাঝি পার্বতীপুর মোড়ে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এরপর বুধবার (৪ জুন) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরো এক জনের।

ঘটনাস্থলে মৃত্যু হয় সুনিবির আশরাফ (১৭) ও হৃদয় হোসেনের (১৭)। আহত শিক্ষার্থী সাদমান সাকিব (১৭) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।

নিহতদের মধ্যে সুনিবির আশরাফ মহাদেবপুর উপজেলার মাস্টার পাড়া এলাকার বেথুল আশরাফের ছেলে এবং একটি পলিটেকনিক কলেজের ছাত্র।

হৃদয় হোসেন একই এলাকার আখতারুজ্জামানের ছেলে। তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

নিহত সাদমান সাকিব একই এলাকার শাহাজান আলীর ছেলে এবং মহাদেবপুর কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন বন্ধু নজিপুর বাজারে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে মহাদেবপুর ও পত্নীতলা থানার মাঝামাঝি জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তাদের মোটরসাইকেলের গতি অনেক বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এটি রাস্তার ওপর দাঁড়ানো একটি বাসের পেছনে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি বাসের বাঙ্কার ভেঙে ভেতরে ঢুকে যায়। তখনি ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়, আরেকজন মারা যান চিকিৎসাধীন অবস্থায়।

পত্নীতলা থানার ওসি শাহ এনায়েতুল জানান, নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/আরএ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর