ট্রাম্প-ইলন ঝগড়ার শেষ কোথায়?

আপডেট : ০৭ জুন ২০২৫, ১২:৩৬ পিএম

সরকারি একটি বিলকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রীতিমতো ঝগড়া শুরু হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘অকৃতজ্ঞ’ বলেও সমালোচনা করেছেন মাস্ক।

সেই সাথে মার্কিন এই ধনকুবের ব্যবসায়ী দাবি করেছেন, তিনি যদি আর্থিক সহায়তা না দিতেন তাহলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যেতেন ট্রাম্প।

মার্কিন প্রশাসন থেকে পদত্যাগের পরপরই ডোনাল্ড ট্রাম্পের কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা শুরু করেছেন ইলন মাস্ক। গেল মঙ্গলবার বিলটিকে ‘জঘন্য’ বলে উল্লেখ করে তা বাতিলেও আহ্বান জানান মাস্ক।

তিনি বলেন, এই বিল দেশের বাজেট ঘাটতি বাড়াবে। বৃহস্পতিবার ওভাল অফিসে মাস্কের এই মন্তব্যের জবাব দেন ট্রাম্প। বলেন, ইলনের এমন কথায় হতাশ তিনি। ফলে তাদের সম্পর্ক আর আগের মতো থাকবে না।

পরে সামজিক যোগাযোগমাধ্যমে মাস্ককে ব্যাতিকগ্রস্ত বলেও অভিহিত করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা পোস্টের বরাত দিয়ে রয়টার্স বলে, মাস্কের কোম্পানির সাথে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প।

তিনি লিখেছেন, বাজেটে শত শত কোটি ডলার সাশ্রইয়ের উপায় হল ইলনের সাথে সরকারি চুক্তি ও ভর্তুকি বাতিল করা। ট্রাম্পের এমন হুমকির পরপরই শেয়ার বাজারে ইলন মাস্কের ‘টেসলার’ দরপতন হতে শুরু করেছে।

কয়েক ঘণ্টার মধ্যেই শেয়ার দর নেমে যায় ১৪ দশমিক তিন শতাংশে। এর পরপরই পাল্টা মন্তব্য করেন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ট্রাম্পকে অবশ্যই অভিশংসিত করা উচিত।

তিনি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন বলেও উল্লেখ করেছেন মাস্ক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

ফলে, ট্রাম্পের অভিশংসিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে, এক সময়ের দুই বন্ধুর এমন দ্বন্দ্ব মার্কিন রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

এআরএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর