গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো কিছুই টেকসই হবে না: খালেদা জিয়া

আপডেট : ০৮ জুন ২০২৫, ১২:০৮ পিএম

গণতন্ত্রের প্রতি যে আস্থা, অনুরাগ সে বিষয়ে অটল রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো কিছুই টেকসই হবে  না।  

শনিবার (৭ জুন) রাতে গুলশানের ফিরোজায় ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়ার বরাত দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়া আগের থেকে ভালো আছেন। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 

ঘণ্টা ব্যাপী এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে নির্বাচন নিয়ে কী বার্তা সেটি না জানালেও বেগম জিয়া বরাত দিয়ে ফখরুল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো কিছুই টেকসই হবে না।

মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে ডিসেম্বরই নির্বাচনের উপযুক্ত সময়। 

এর আগে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের যে সময়ের কথা বলা হয়েছে সেটি খুব একটা চিন্তা করে দেওয়া হয়নি। 

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলটির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, দলটির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আলতাফ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুল হালিম, ফজলে এলাহি আকবর, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর