গাজায় ক্ষুধা ও দুর্ভিক্ষকেও অস্ত্র হিসাবে ব্যবহার করছে ইসরাইল

আপডেট : ০৮ জুন ২০২৫, ০২:৪৭ পিএম

শুধু রকেট বা বোমা নয়, ইসরাইল দীর্ঘদিন ধরে গাজার ফিলিস্তিনিদের ওপর অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্ষুধা ও দুর্ভিক্ষকেও। সম্প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র চাপের মুখে খুব সামান্য ত্রাণ গাজাবাসীর মাঝে বিতরণ করা হচ্ছে। কিন্তু সে ত্রাণ নিতে যাওয়া চরম ক্ষুধার্ত ফিলিস্তিনিদেরও এখন নির্বিচারে গুলি করে হত্যা করছে ইসরাইলি সেনারা। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ সত্ত্বেও থামছে না এ নৃশংসতা।

গাজার নাসার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন চার সন্তানের বাবা সুহাইব আবু তায়ের। দীর্ঘদিন অনাহারে থাকা সন্তানদের জন্য ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন তিনি। বহুদিন থেকে ক্ষুধার্ত তায়েরের বোন আসমা আবু সালাহও। ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়ার কথা বলে  হত্যা করায় তীব্র ক্ষোভ জানান তিনি।

সুহাইব আবু তায়ের বলেন, বাচ্চাগুলো না খেয়ে মারা যাওয়ার দশা, কোন বাবা চোখে এসব দেখে সহ্য করতে পারে? বাচ্চাদের জন্য সামান্য পানি আর খাবার আনতে গিয়েছিলো। কি অপরাধ ছিলো তার যে এক টুকরো রুটি না দিয়ে বরং তাকে গুলি করা হলো?

একই রকম মর্মান্তিকতার শিকার নাবিলা আল নাজ্জার নামের এই ফিলিস্তিনি নারী। নাতজারিম কোরিডোরে ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার স্বামী।

নাবিলা আল নাজ্জার বলেন, বাচ্চারা ক্ষুধায় ঘুম ভেঙে কান্না করছে। না খেয়ে কতদিন মানুষ বাঁচতে পারে। ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর ইসরাইল গুলি চালাচ্ছে, আমরা আগেই শুনেছি। তারপরও বাচ্চাদের বাঁচাতে সেখানে ঝুঁকি নিয়ে যান ওদের বাবা। তার খাবারের বদলে ফিরে আসে রক্তাক্ত হয়ে।

ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে আহত হওয়া মানুষে পূর্ণ হয়ে গেছে গাজার হাসপাতাল। খান ইউনুসের একটি হাসপাতালে কর্মরত ব্রিটিশ সার্জন ভিক্টোরিয়া রোজ জানান, সেখানকার পরিস্থিতি খুবই উদ্বেগজনক।

ভিক্টোরিয়া রোজ বলেন, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্র একটা প্রহসন। সেখানে খাবার পানি দেয়ার কথা বলে ডেকে নিয়ে ফিলিস্তিনিদের গুলি করা হচ্ছে। প্রতিদিনই শত শত মানুষ সেখানে গিয়ে হতাহত হয়ে হাসপাতালে আসছে। ওষুধের অভাবে তাদের চিকিৎসাও করতে পারছি না আমরা।

ইতোমধ্যেই গাজাকে পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, গাজার অন্তত ১০ লাখ শিশু বর্তমানে ভয়াবহ অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। বাস্তব চিত্র আরও ভয়াবহ। বিশ্লেষকরা বলছেন, গাজায় দুর্ভিক্ষ বহু আগেই শুরু হয়ে গেছে, বিশ্ববাসী শুধু চোখ বন্ধ করে আছে।

এআরএস
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর