এবার নিজেই রাজনৈতিক দল গঠন করছেন ইলন মাস্ক

আপডেট : ০৮ জুন ২০২৫, ০২:৪০ পিএম

এবার ‘মধ্যমপন্থী ৮০ শতাংশ জনগণকে’ প্রতিনিধিত্ব করতে পারে-এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ফলে তার সাবেক মিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিরোধ আরও তীব্র রূপ নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী থেকে ইলন মাস্ক হয়ে উঠেছেন তার অন্যতম প্রধান ‘শত্রু’। দুজনের মতভেদ প্রকাশ্যে আসার পর এবার নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক।

গত সপ্তাহে সামাজিক মাধ্যম এক্সে ২২ কোটি অনুসারীর উদ্দেশে মাস্ক একটি জরিপ করেন। তিনি জিজ্ঞেস করেছেন, যুক্তরাষ্ট্রে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় কি আসেনি, যা বাস্তবে ৮০ ভাগ মধ্যমপন্থি মানুষকে প্রতিনিধিত্ব করবে?

মাস্কের এই জরিপে ব্যাপক সাড়া মেলে। তিনি দাবি করেন, ৮০ শতাংশ উত্তরদাতা তার প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন। এরপর তিনি আরেকটি পোস্টে বলেন, এটাই নিয়তি।

মাস্ক পরে তার এক জন অনুসারীর প্রস্তাব সমর্থন করেন। সেই প্রস্তাব অনুযায়ী নতুন দলের নাম হতে পারে ‘আমেরিকা পার্টি’। যা তার ‘America PAC’ -এর সাথে সাদৃশ্যপূর্ণ। মাস্কের এই PAC ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকানদের পক্ষে ২৩ কোটি ৯০ লাখ ডলার ব্যয় করেছিল।

তবে, এতে বেশ কিছু জটিলতা রয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠন আইনগত ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত জটিল।

দেশটির বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন শর্ত পূরণ করে ব্যালট অ্যাকসেস পেতে হয়। এছাড়া ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের সাথে প্রতিযোগিতা করতে গেলে ব্যাপক সাংগঠনিক কাঠামো ও তহবিল দরকার।

এছাড়া এই বিষয়টি এখনো পরিষ্কার নয় যে, মাস্ক আসলেই রিপাবলিকান পার্টি ত্যাগ করছেন কিনা, নাকি এটা কেবল একটি কৌশলগত চাপ প্রয়োগ। এর জন্য মাস্কের আসল রাজনৈতিক সদিচ্ছা, সংগঠন গঠনের ক্ষমতার ওপর নির্ভর করবে বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা।

এআরএস
ভারতের ১.৪২ বিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। আর এই বিশাল তরুণ সমাজকে লক্ষ্য করে মাত্র কয়েক দিনে কোটি কোটি ফলোয়ারের এক অভাবনীয় অনলাইন সাম্রাজ্য গড়ে তুলেছে একটি নতুন যুব...
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর