নরসিংদীতে বাইক দুর্ঘটনায় তিন বন্ধুসহ নিহত চার

আপডেট : ১০ জুন ২০২৫, ১১:৪৭ এএম

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। এছাড়া অপর এক দুর্ঘটনায় আরও এক বাইক চালক নিহত হয়েছেন। এ নিয়ে জেলায় একদিনে দুর্ঘটনায় চার বাইক আরোহীর মৃত্যু হলো।

সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে জেলার শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তারা তিন জন বন্ধু ছিলেন। 

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় সাইফুল, আশিক ও অপু নরসিংদী শহরে খেলার সামগ্রী কেনার জন্য  এসেছিলেন। রাতে বাড়ি ফেরার পথে ওই এলাকায় একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন জনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ইসলাম ও আশিক মিয়া মারা যান। আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই তারও মৃত্যু হয়। 

নিহতদের বন্ধু ওবায়দুল হক জানান, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করতো। তারা খেলার সামগ্রী কিনে আসার পথে  সড়ক দুর্ঘটনায় মারা যায়। 

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন বলেন, মরদেহগুলো থানায়  রাখা হয়েছে। নিহতদের পরিবার ময়না তদন্তে ছাড়া মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে । 

এর আগে সোমবার দুপুরে নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজে দুই মোটরসাইকেরের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রিফাত নীল আহমেদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। এতে আহত হন আরও একজন। 

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর