হোটেলে টিস্যু চাওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, টর্চ জ্বালিয়ে মারামারি

আপডেট : ১০ জুন ২০২৫, ০১:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় একটি রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র কের দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্ধকার হওয়ায় তারা টর্চসহ বিভিন্ন আলো জ্বালিয়ে এই সংঘর্ষে মাতে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুই ঘণ্টা বন্ধ ছিল আঞ্চলিক একটি সড়কে যান চলাচল।

সোমবার (৯ জুন) রাতে জেলার সরাইল উপজেলার পাঠানপাড়া মোড়ে এই ঘটনা ঘটে। এতে দুই ঘণ্টা সরাইল-লাখাই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয়রা জানায়, পাঠানপাড়া মোড়ে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। সেখানে এরাবিয়ান ফুচকা হাউস নামে একটি প্রতিষ্ঠানে কুট্টাপাড়া এলাকার রাব্বি নামের এক যুবক খাবারের পর টিস্যু পেপার চান। তখন রেস্টুরেন্টের স্টাফ জানান টিস্যু পেপার শেষ হয়ে গেছে। এ নিয়ে দুই জনের মধ্যে তর্ক হয়। 

তারা জানান, সমাধান করতে এলে মালিক মুজিবুর রহমানের সঙ্গে রাব্বির তর্ক ও হাতাহাতি হয়। এরই জেরে কুট্টাপাড়া ও পাঠানপাড়া দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে তারা টর্চ লাইটের আলোসহ বিভিন্ন আলো জ্বালিয়ে সংঘর্ষ চালিয়ে যায়। এ সময় উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এসময় সরাইল-লাখাই আঞ্চলিক সড়ক রাত আটটা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সরাইল থানার অফিসার ইনচার্জ রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। 

একাত্তর/এসি
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর