‘গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই’

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৭:৪১ পিএম

দেশে এখন একটি লেভেল প্লেয়িং ফিল্ড চলছে। তাই গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। 

শনিবার (১৪ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস-এনডিজে আয়োজিত বাংলাদেশ ২.০ জুলাই ঘোষণাপত্র প্রস্তাবনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

হাবিবুর রহমান বলেন, এখন সময় ঐক্যে আসার। কাদা ছোড়াছুড়ি না করে দেশে যেন আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। 

এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন মাহাদি বলেন, জাতি হিসেবে দেশের মানুষ মুক্তির যে দ্বারপ্রান্তে রয়েছে, তা হাসিলে জুলাই ঘোষণাপত্রের বিকল্প নেই। 

বাংলাদেশের মানুষের আর ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যাবার সুযোগ নেই বলেও জানান তিনি। 

আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা ও নিরাপত্তা বিশ্লেষকরা।

আরবিএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর