ইরানের মানচিত্রের একাংশ উড়িয়ে দিতে চায় ইসরাইল

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৩:২৩ পিএম

ক্রমেই উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। গত শুক্রবার ইরানজুড়ে মিসাইল ও ড্রোন হামলায় চালায় ইসরাইল। সঙ্গে সঙ্গেই পাল্টা হামলা শুরু করে ইরান। এরপর থেকে থেমে নেই দুই দেশ। সাইরেন ও মিসাইলের শব্দে প্রকম্পিত হচ্ছে ইরান ও ইসরাইলের বিভিন্ন জনপদ। সেই সঙ্গে চলছে পাল্টাপাল্টি হুমকিও।

এতে ক্রমে খারাপ হচ্ছে পরিস্থিতি। ইসরাইল-ইরানের সংঘাত বেড়েই চলেছে। লাগাতার মিসাইল বর্ষণ করছে দুই পক্ষ। এবার ইসরাইল নিজেদের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলোকে প্রস্তুত করা শুরু করেছে। যদি এই মিসাইলগুলো বর্ষণ শুরু করে, তাহলে ইরানের মানচিত্রের একাংশ মুছে যেতে পারে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শিগগিরই তেহরানের আকাশে ইসরাইলি যুদ্ধবিমান উড়বে। তিনি দাবি করেছেন, তেহরান থেকে আসা দ্বিমুখী হুমকি- পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে দমন করাই তাদের চালানো অভিযানের মূল উদ্দেশ্য।

জানা গেছে, হামলার মাত্রা বাড়াচ্ছে ইসরাইল। ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করেই ইসরাইল ভয়ঙ্কর সব মিসাইল প্রস্তুত করছে। এই মিসাইলগুলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম। যদিও তাতে পরমাণু বিস্ফোরক থাকছে না বলেই খবর। কিন্তু ইসরাইল যদি এই মিসাইল ছোঁড়ে এবং ইরান সেই মিসাইল প্রতিহত করতে না পারে, তাহলে মানচিত্র থেকে ইরানের বেশ কিছু অংশ মুছে যাওয়ার আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, জেরিচো-২ ও জেরিচো-৩ মিসাইল প্রস্তুত করছে ইসরাইল। এগুলো সব আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল, যেগুলোর গতিবেগ বিশ্বের অন্যান্য শক্তিধর মিসাইলগুলো তুলনায় অনেক বেশি।

ইসরাইলের প্রথম আঘাতেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। যদি ইরান ইসরাইলের অত্যাধুনিক মিসাইলকে আকাশেই আটকাতে না পারে, তাহলে বড়সড় বিপর্যয় নেমে আসবে ইরানের উপরে। এমনকি, মানচিত্র থেকেও মুছে যেতে পারে ইরানের একাংশ। কারণ এরিমধ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর