প্রফেশনাল চাঁদাবাজরা বিএনপির নাম ভাঙায়: মির্জা ফখরুল

আপডেট : ১৮ জুন ২০২৫, ০২:০৫ পিএম

যারা আওয়ামী লীগের মতো আচরণ, জোর করে অধিকার হরণ করে, চাঁদাবাজি করে–তারা আওয়ামী লীগের মতো হয়ে যাবে। এগুলো করা যাবে না। এখন প্রফেশনাল চাঁদাবাজরা বিএনপির নাম ভাঙায় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

এসময় তিনি বলেন, নির্বাচনের সময় নিয়ে বিতর্কের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। এই সভায় বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তিনি। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে ভোটের সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রনায়কের পরিচয় দিয়েছেন তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন হলেই অনেকের বিপদ; এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তে নারাজ হয়েছেন কেউ কেউ। ঐক্যমত্য কমিশনের বৈঠকেও যায় নি।

তিনি বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন রাখতে হবে, আওয়ামী লীগের মতো না। রাজনৈতিক দলের কাজ জনগণের কাজ করা তারা যেনো শান্তিতে থাকে, এজন্যই ৩১ দফা দেয়া হয়েছে।

দলে নারীর সংখ্যা বাড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, নারীদের সামনে নিয়ে আসতে হবে।

তিনি বলেন, দলে কোন আওয়ামী লীগকে নেবে না বিএনপি, তবে যারা ভালো মানুষ তাদের দলে অন্তর্ভুক্ত করা হবে। বলিষ্ঠ তরুণ যুবকদের দলে অন্তর্ভুক্ত করতে হবে। বিএনপির বদনাম শুনলে দুঃখ হয়, এটি যেনো শুনতে না হয়।

আওয়ামী লীগ নাই, মাঠ ফাঁকা এটা ভাবার সুযোগ নেই বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

একাত্তর/আরএ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
বিএনপিকে এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত করতে চান, যা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে...
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। ড. আবদুল মঈন খানের প্রস্তাবে এবং গয়েশ্বর...
রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর