মধ্য ও দক্ষিণ ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি

আপডেট : ১৯ জুন ২০২৫, ০২:২৯ পিএম

ইরানের মিসাইল বৃষ্টি মধ্য ও দক্ষিণ ইসরাইলের চারটি স্থানে গুরুতর ক্ষতি করেছে, যার মধ্যে রয়েছে সোরোকা হাসপাতাল।

সোরোকা হাসপাতালের মহাপরিচালক শ্লোমি কোডেশ বলেছেন, বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইরানের  ক্ষেপণাস্ত্র একটি পুরোনো সার্জিক্যাল ওয়ার্ডে আঘাত হেনেছে, যা সম্প্রতি খালি করা হয়েছিলো।

টাইমস অফ ইসরাইল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে হাসপাতালের অন্যান্য ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সব রোগী ও স্বাস্থ্যকর্মীরা আশ্রয়কেন্দ্রে থাকায় হতাহতের ঘটনা তেমন নয়। আহতদের বেশিরভাগই হালকা জখমের শিকার হয়েছেন, বিস্ফোরণের প্রচণ্ড শব্দের কারণে তারা আহত হয়েছেন।

কোডেশ বলেছেন, কর্মকর্তারা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছেন এবং জরুরি অবস্থা ছাড়া জনসাধারণকে হাসপাতাল এড়িয়ে চলার আহবান জানিয়েছেন। ইসরাইলের জরুরি উদ্ধার পরিষেবা বলেছে, ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলায় আহতের সংখ্যা ৪৭ জন, যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং দুইজনের অবস্থা মাঝারি। এছাড়া আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়ার সময় আরও ১৭ জন আহত হয়েছেন।

ফাইল ছবি

ইসরাইলের বেয়ারশেভায় অবস্থিত সোরোকা হাসপাতাল ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরানকে বড় মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এক্সে দেয়া পোষ্টে তিনি বলেন, ইরান হাসপাতাল ও বেসামরিক নাগরিকদের যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার জন্য মূল্য দিতে হবে।

ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো বলেছেন, ইরান দেশের দক্ষিণে বেয়ারশেভায় অবস্থিত সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান ‘লাল রেখা’ অতিক্রম করেছে। এটি ইরানি শাসকগোষ্ঠীর দ্বারা সংঘটিত একটি যুদ্ধাপরাধ। ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর হাসপাতালের ক্ষতির খবর জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

ফাইল ছবি

এদিকে, ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের কেন্দ্রস্থলে থাকা সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হাসপাতালের কাছে অবস্থিত একটি ইসরাইলি সামরিক কমান্ড ও গোয়েন্দা ইউনিট ছিলো বৃহস্পতিবার সকালের হামলার প্রধান লক্ষ্যবস্তু।

এর আগে, তেল আবিবের রামাত গান এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। টাইমস অফ ইসরাইল জানিয়েছে, সেই হামলায় কমপক্ষে ২০ জন সামান্য আহত হয়েছেন। সবশেষ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে তেল আবিব স্টক এক্সচেঞ্জ ভবনটিও রয়েছে বলে জানা গেছে।

একাত্তর/আরএ
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর