টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরেছেন মিরাজ

আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:৫৭ এএম

কলম্বোয় দ্বিতীয় টেস্টে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। গল টেস্টের মতো কলম্বোতেও টস জিতেছে বাংলাদেশ, সিদ্ধান্ত নিয়েছে শুরুতে ব্যাট করার। 

বাংলাদেশ কলম্বো টেস্টের একাদশে দুই পরিবর্তন এনেছে। অসুস্থতার কারণে প্রথম টেস্ট খেলতে না পারা মেহেদী মিরাজ একাদশে ঢুকেছেন। তাকে জায়গা দিতে একাদশের বাইরে চলে গেছেন দারুণ ছন্দে থাকা ব্যাটার জাকের আলী। যার অর্থ বাংলাদেশ তিন স্পিনার মেহেদী মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলামকে নিয়ে খেলছে।

এছাড়া পেসার হাসান মাহমুদ ইনজুরির কারণে একাদশে নেই। তার জায়গায় একাদশে ঢুকেছেন এবাদত হোসেন। পেস বোলিং আক্রমণে তার সঙ্গে আছেন নাহিদ রানা।  

এদিকে শ্রীলঙ্কাও একাদশে দুই পরিবর্তন এনেছে। অবসর নেয়া অ্যাঞ্জেলো ম্যাথুসের জায়গায় অভিষেক হয়েছে অলরাউন্ডার সোনাল দিনুশার। তিনি সাতে ব্যাট করবেন।

সব মিলিয়ে এখন পর্যন্ত ২৭ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরমধ্যে বাংলাদেশ মাত্র ১টিতে এবং শ্রীলঙ্কা ২০টিতে জয় পায়। ৬টি টেস্ট ড্র হয়।

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রবাথ জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, আসিথা ফার্নান্ডো।

বাংলাদেশ: সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক,  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, ইবাদত হোসেন।

আরবিএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর