রাজনৈতিক দলগুলোকে ছাড় দেয়ার আহ্বান ড. আলী রীয়াজের

আপডেট : ২৫ জুন ২০২৫, ১১:৪৩ এএম

জুলাই সনদ প্রস্তুত ও রাষ্ট্রের বি‍ভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে ষষ্ঠ দিনের মতো আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এসময় রাষ্ট্র স্বার্থকে ঊর্ধ্বে রেখে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেয়ার মানসিকতা প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

বুধবার (২৫ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার শুরুতে এমন আহ্বান জানান তিনি। 

দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের এখন পর্যন্ত পাঁচদিন বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে। এর আগের পাঁচদিনে আলোচনা হয়েছে ৯টি বিষয়ে। তবে বেশির ভাগ ক্ষেত্রে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। 

আজ আলোচনার বিষয়বস্তু রাষ্ট্রের মূলনীতি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি, এনসিসির গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও সংসদের নারীর প্রতিনিধিত্ব নিয়ে। 

এর আগে গেলো ২২ জুন আলোচনা হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি কোনো বিষয়েই একমত হতে পারেনি দলগুলো। পরে এসব বিষয় দলীয় ফোরামে আলোচনার জন্য দলগুলোকে দুইদিন সময় দেয় কমিশন।

গেলো ২ জুন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনার শুরু হয়। সব দলের মতের ভিত্তিতে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ জাতির সামনে তুলে ধরতে চায় কমিশনটি।

আরবিএস
সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। সে জন্য বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
জনপ্রশাসনকে ঢেলে সাজাতে শিগগিরই ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর