আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করতে দেয়ার অপচেষ্টা হচ্ছে: নুর

আপডেট : ২৭ জুন ২০২৫, ০১:২৮ পিএম

দেশীয় এবং বিদেশি নানান চাপে ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার অপচেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের (জিওপি) সভাপতি ভিপি নুরুল হক নুর।

তিনি বলেছেন, নির্বাচনের আগে ফ্যাসিবাদের বিচার ও সংস্কারের বিষয়টি গণ অধিকারের জোরালো দাবি।

শুক্রবার (২৭ জুন) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশনের মিলনায়তনে, গণ অধিকার পরিষদের জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় কর্মকৌশল নির্ধারণে বর্ধিত সভায় এই মন্তব্য করেন গণ অধিকার পরিষদের (জিওপি) সভাপতি ভিপি নুরুল হক নুর।

এসময় ঐকমত্য কমিশনের নানা দিকের কথা তুলে ধরে দুইবার অর্থাৎ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়টি দেশের বড় একটি রাজনৈতিক দলের চাপে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঐকমত্য কমিশন জানান তিনি। সেইসাথে বেশ কিছু বিষয়ে জুলাই অভ্যুত্থানের পর জন ইচ্ছার বিষয়টি পাশ কাটিয়ে যাচ্ছে ঐকমত্য কমিশন।

দেশের এই সময়ে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে না পারলে দেশের সকল দিকের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হবে বলে জানান ভিপি নুরুল হক নুর।

বর্ধিত সভায় দলের নেতারা জানান, দেশে যেন কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসনসহ আর কোন সরকার স্বৈরাচার হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

একাত্তর/আরএ
নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
জুলাই যোদ্ধা, সমন্বয়ক ও সংসদ-সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই সরব রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 
৫ আগস্ট পরবর্তী সময়ে মৌলিক গুণগত লড়াইয়ে পুরনো রাজনৈতিক দলগুলো বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর