সরকারি দপ্তরে বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন সমর্থন করবে না দল: রিজভী

আপডেট : ২৭ জুন ২০২৫, ০১:৫৫ পিএম

সরকারি দপ্তরগুলোতে বিএনপির নাম ভাঙিয়ে কোনো আন্দোলন দল সমর্থন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে নেয়া হবে কঠিন ব্যবস্থা।

শুক্রবার (২৭ জুন) সকালে রাজধানীর পল্টনে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, উদ্দেশ্যে প্রণোদিতভাবে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেন রিজভী।

তিনি বলেন, ১৬ বছরের কঠিন পথ পেরিয়ে এখন সময় এসেছে সুস্থ ধারার রাজনীতি করার।

গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের আয়োজন করবে এমন প্রত্যাশার কথাও জানান রুহুল কবির রিজভী।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর