সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়: আসিফ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩২ পিএম

অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

রোববার সকালে ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের এতো অল্প সময়ে পুরো বাংলাদেশর সবকিছু ঠিক করে দেওয়া সম্ভব নয়। তবে একটা মডেল দিয়ে যেতে চাই যা দিয়ে সামনে কাজ করা যাবে।

ব্লু নেটওয়ার্কের মাধ্যমে জলাবদ্ধতা কিছুটা কমে আসবে জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, খালগুলো সংরক্ষণ করতে পারলে ঢাকা শহরের চিত্র ভিন্ন হত। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব নয়। তাই আমরা কিছু পরিকল্পনা দিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যা হবে শহরের জন্য রোল মডেল।

এছাড়া এদিন বর্ষার আগেই ছয়টি খালের খনন কাজ শুরু হবে উল্লেখ করে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগে সমন্বয়ের অভাব ছিলো। তবে এখন আন্তঃমন্ত্রণালয় এক হয়ে কাজ করছে। কাজটা শেষ করতে সময় লাগবে, তবে আমরা শুরু করে দিচ্ছি।

ঢাকা শহরকে বাঁচাতে হলে খাল উদ্ধার করতে হবে। কম খরচে কীভাবে করা যায় সেই চিন্তা করা হয়েছে বলেও জানান তিনি।   

এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, খাল দখলমুক্ত করার কাজ চলমান থাকবে। শুধু সরকার করলে হয় না জনগণকে সাথে নিয়ে করতে হবে। 

আরবিএস
অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটে, যার ফলে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে। 
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর যারা হামলা চালিয়েছে আজ রাতের মধ্যেই তাদের গ্রেপ্তার করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতেই প্রথম আলো অফিসে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর