সাইপ্রাসে ইসরাইলিদের জমি কেনার হিড়িক, আরেক ‘ফিলিস্তিন’ হবার শঙ্কা

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯:৪৬ এএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ হয়ে গেছে ইসরাইলের একাংশ। যেকোনো মুহূর্তে আবারও করে শুরু হতে পারে যুদ্ধ। এমন আশঙ্কায় প্রাণের ভয়ে দেশ ছেড়ে অনেক ইসরাইলিই চলে গেছে পাশের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে। তাদের অনেকেই জমি কিনে সেখানে বাস করতে চাচ্ছে। যা দেখে রীতিমতো বিস্মিত-আতঙ্কিত সাইপ্রাসের সাধারণ মানুষ। আরেক ‘ফিলিস্তিন’ হবার শঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা।    

ইরান-ইসরাইল সংঘাতের পর নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় দিন কাটছে ইসরাইলিদের। তাই প্রাণের ভয়ে দেশ ছেড়েছেন অনেকেই।

অনেকেই আকাশপথে পাড়ি জমিয়েছে ৪২১ কিলোমিটার দূরে দেশ সাইপ্রাসে। ১২ হাজারের বেশি ইসরাইলি আশ্রয় নিয়েছে সেখানে। এদিকে যুদ্ধবিরতির পর কেউ কেউ নিজের দেশে ফিরতে শুরু করলেও সাইপ্রাসের আবাসন খাতে বেড়েছে ইসরাইলিদের বিনিয়োগ। তারা কিনছে জমি আর গড়ছে বসতঘর।

এমন প্রেক্ষাপটে সাইপ্রাসজুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। এমনকি সেখানকার প্রধান রাজনৈতিক দল আকেল পার্টির মহাসচিব দেশটি হাতছাড়া হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। 

আকেল পার্টির মহাসচিব স্টেফানোস স্টেফানু বলেন, সাইপ্রাস একটি ছোট দেশ, আর এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। এখন যদি আমরা সতর্ক না হই, ভবিষ্যতে হয়তো নিজেদের জমিও নিজের হাতে থাকবে না। 

তিনি আরও বলেন, নিজে দেশেই হয়তো শরণার্থীদের মতো জীবন কাটাতে হতে পারে আমাদের। 

ইইউভুক্ত দেশ হিসেবে সাইপ্রাসে ইউরোপীয় নাগরিকদের জমি কেনায় তেমন বাধা না থাকলেও, বাইরের দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে রয়েছে বিশেষ নিয়ম। তারপরওইসরাইলিদের জমি কেনার হার বেড়ে যাওয়ায়, আকেল পার্টি 'গোল্ডেন ভিসা' কর্মসূচিতে পরিবর্তন এনে জমি বিক্রির প্রক্রিয়ায় কড়াকড়ি আনতে পার্লামেন্টে দুটি বিল উত্থাপন করেছে।

আকেলের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলি নাগরিকরা মূলত সাইপ্রাস প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও কৌশলগত এলাকায় জমি কিনছেন, যেগুলোর আশপাশেই রয়েছে সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা কাঠামোর স্থাপনা। 

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর