ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৬:৪৮ পিএম

আগামী ছয় মাস বা প্রয়োজনে বেশি সময়ের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি জানান, নৌবাহিনীর দায়িত্বের সময়কাল শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘ মেয়াদে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।

এছাড়া তিন মাসের মধ্যে মোংলা বন্দরে চীন দুটি টার্মিনাল নির্মাণের কাজ শুরু করবে বলেও জানান উপদেষ্টা সাখওয়াত।

২০০৭ সাল থেকে আংশিক আর ২০১৫ সাল থেকে চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্বে পালন করছে সাইফটেক পাওয়ার। ৬ জুলাই যার মেয়াদ শেষ হচ্ছে। তাদের সাথে চুক্তির মেয়াদ বাড়ছে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা।

সাংবাদিকদের মুখোমুখি নৌ-পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

তবে আগে থেকেই বন্দরের আরেকটি টার্মিনাল, চিটাগাং কনটেইনার টার্মিনাল -সিসিটি পরিচালনারও চুক্তি ছিলো সাইফ পাওয়ার টেকের সাথে, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাখওয়াত হোসেন।

বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেবার বিষয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশ বিক্রি করতে আসেনি।

এদিকে এনবিআরকে গতিশীল করা ও রাজস্ব বাড়াতে পাঁচ উপদেষ্টার সমন্বয়কে গঠিত কমিটি বুধবার সকালে বৈঠক করেছে। এই কমিটির সদস্য নৌ উপদেষ্টা নিজেও। তার কাছে সাংবাদিকরা জানতে চান প্রথম বৈঠকে আলোচনা ও চট্টগ্রামের কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্তের বিষয়ে। তিনি সেসব নিয়েও কথা বলেন।

একাত্তর/আরএ
দেশে এই প্রথম বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ‘প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল’ গঠন করার মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের...
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য তালিকায় যোগ হবে আরো পাঁচ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের...
সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে পাঁচ বছরেই বাংলাদেশকে স্বর্ণের খনিতে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর