যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৪:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ জুলাই) প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ও মার্কিন জনগণকে ২৪৯তম স্বাধীনতা দিবসের আন্তরিক অভিনন্দন জানাই।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদার। গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধ রক্ষায় উভয় দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে দুই দেশের মধ্যে সহযোগিতা গত পাঁচ দশকের বেশি সময় ধরে গভীর ও বিস্তৃত হয়েছে।

বাণীতে বলা হয়, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ ছাড়িয়ে আরও বিস্তৃত হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা, জলবায়ু পরিবর্তন, শান্তি ও নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব খাতে যৌথ প্রচেষ্টা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

ভবিষ্যতে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাণীর শেষাংশে প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশটির জনগণের শান্তি ও সমৃদ্ধি অব্যাহত থাকার প্রত্যাশা জানান।

একাত্তর/আরএ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর