নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: মিয়া গোলাম পরওয়ার

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০১:১৬ পিএম

মাঠ পর্যায়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। 

সোমবার (৭ জুলাই) বেলা ১২টার দিকে আগামী ১৯ জুলাই অনুষ্ঠাতব্য জাতীয় সমাবেশের মাঠ সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি৷

মিয়া গোলাম পরওয়ার বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। তবে নির্বাচনের আগে নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টির তাগিদ দেন তিনি। 

আসন্ন জাতীয় সমাবেশে দেশের সকল শ্রেণি-পেশার মানুষদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আগামীর জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করার জনদাবিগুলো সরকারের সামনে উপস্থাপন করতে এ সমাবেশের আয়োজন করা।

মুলত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যেই ১৯ জুলাই সমাবেশের ডাক দিয়েছে দলটি। 

জামায়াতের সাত দফা দাবি- 

১. সব গণহত্যার বিচার, 
২. প্রয়োজনীয় মৌলিক সংস্কার, 
৩. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, 
৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, 
৫. পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান 
৬. প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং
৭. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।

আরবিএস
বিএনপি সরকার ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট বলে আখ্যায়িত করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অতীতের ফ্যাসিজম থেকে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।  
গণপরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। 
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর