গাজায় বোমা বিস্ফোরণে পাঁচ ইসরাইলি সেনা নিহত

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৪:১৮ পিএম

যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ সেনা।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার (৭ জুলাই) স্থানীয় সময় রাত ১০টার দিকে বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত দুই সেনার নাম প্রকাশ করেছে ইসরাইলের সামরিক বাহিনী। তারা হলেন, সার্জেন্ট মেইর শিমন আমার ও সার্জেন্ট মোশে নিশিম ফ্রেচ।

অন্যদিকে টাইমস অফ ইসরাইলের খবরে বলা হয়েছে, নিহত পাঁচ জন হলেন- স্টাফ সার্জেন্ট মেইর শিমন আমার (২০), সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০), জেরুজালেমের স্টাফ সার্জেন্ট নোয়াম আহরন মুসগাদিয়ান (২০), স্টাফ সার্জেন্ট মোশে শমুয়েল নোল (২১) এবং সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রেজি.) বেনিয়ামিন আসুলিন (২৮)।

আইডিএফ বলছে, হতাহতদের উদ্ধারের সময় অনেকে গুলিবিদ্ধ হন। আহত ১৪ জনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত সেনাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের সর্বশেষ দফায় গত রোববার দোহায় আলোচনা শুরু হয়েছে। ইসরাইল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রতিনিধিরা একই ভবনের বিভিন্ন কক্ষে আলোচনায় বসেছিলেন।

আলোচনার সাথে যুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, সোমবারের আলোচনা ‘কোনও অগ্রগতি ছাড়াই’ শেষ হয়েছে।

হামাস-ইসরাইলি প্রতিনিধিদলের আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা ছিল, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এই সপ্তাহে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টায় তাদের সাথে যোগ দেয়ার কথা।

একাত্তর/আরএ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর