‘হিসাব ও নিরীক্ষার সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে’

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৩:২০ পিএম

ব্যাংক কিংবা এনবিআর; সব ক্ষেত্রেই, হিসাব এবং নিরীক্ষার সাথে জড়িতদের স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে তিনি এ কথা বলেন। 

অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে যে পরামর্শগুলো যুক্তিসঙ্গত ও দেশের জন্য ইতিবাচক, সেগুলো গ্রহণ করা হয়েছে। এতে আমাদের কোনো ক্ষতি হয়নি বরং উপকারই হয়েছে। 

তিনি আরও বলেন, দেশে বিনিয়োগ বাড়াতে হিসাব ব্যবস্থাপনা ও অডিটের গুণগত মান বাড়ানো জরুরি। আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সংশ্লিষ্টদের নিজ থেকেই স্বচ্ছতা ও সততার পরিচয় দিতে হবে।

তিনি আক্ষেপ করে বলেন, অনেক সময় দেখা যায়, হিসাবরক্ষকদের তৈরি প্রতিবেদন মানসম্মত হয় না। আর্থিক খাতে স্বচ্ছতা আনতে শুধু প্রযুক্তির ব্যবহার নয়, ব্যক্তিগত সততাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এসময় সংস্কার করতে গিয়ে অনেক বাধার সম্মুখিত হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

আজকের অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। 

সামিটে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফআরসির চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।  

আরবিএস
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর