ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১১:০৫ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমার পাশে দাঁড়িয়েছেন। ‘আমরা বিএনপি পরিবার’ -এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমার পিতার হাতে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।

বুধবার (৯ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু ফাহিমার পিতার হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন -বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ -এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অসহায় এই পরিবারের সার্বিক খোঁজ-খবর এবং সংশ্লিষ্টদের কাছে তার পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যয় বহনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী ফাহিমার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী গুনাগারি ইউনিয়নে। অন্যান্য সাধারণ শিশুদের মতোই বেড়ে উঠছিল, খেলছিলো, পড়ছিলো স্বাভাবিকভাবেই। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, ফাহিমা মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

ফাহিমারা ছয় ভাই-বোন। তার কৃষক বাবা কোনোমতে সংসার চালান নানা দুঃখ কষ্ট সয়ে। হঠাৎ এমন বিপদে দিশেহারা হয়ে পড়ে পুরো পরিবার। তবুও হাল ছাড়েননি তারা। নিজেদের সমস্ত কিছু দিয়ে মেয়ের চিকিৎসা চালানো শুরু করেন। নিজের বসতভিটা ছাড়া সবকিছু বিক্রি করে দেন।

একপর্যায়ে অর্থাভাবে মেয়ের চিকিৎসা বন্ধ হয়ে যায়। এক ইউটিউবার তাদের নিয়ে একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। তা নজরে আসে হাজার মাইল দূরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তারপরই তিনি ‘আমরা বিএনপি পরিবার’কে মেয়েটির খোঁজ-খবর ও চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিতে নির্দেশ দেন। এরপর থেকে মেয়েটির চিকিৎসা ব্যয় বহন করছে ‘আমরা বিএনপি পরিবার’।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর