রিয়েলকে চার গোলে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০১:০৮ পিএম

বেহাল রিয়াল মাদ্রিদ। এক হালি গোল খেয়ে বসলো লস ব্লাঙ্কোস  মেটলাইফ স্টেডিয়ামে তিন মিনিটের ঝড়ে ওলট-পালট হয়ে গেলো কিলিয়ান এমবাপেরা। সেমিফাইনালে রিয়ালকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবার ফাইনালে পিএসজি। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পারিসিয়ানদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট চেলসি।

চ্যাম্পিয়ন্স লিগে জিতে ক্লাব বিশ্বকাপ খেলতে নেমেছিল পিএসজি। তারকাখচিত দলের তকমা ঝেড়ে ফেলে তারা এবার আরও শক্তিশালী। ক্লাব বিশ্বকাপে তারা বায়ার্ন মিউনিখ, ইন্টার মায়ামি, আতলেতিকো মাদ্রিদের মতো দলকে হারিয়েছে। এবার রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদকে দাঁড়াতেই দেয়নি পিএসজি।

পিএসজি ছেড়ে কিলিয়ান এমবাপে যোগ দিলেন রিয়ালে, সেই দলটা এবার কাটালো ট্রফিশূন্য সিজন অন্যদিকে, পিএসজি জিতে নিলো প্রথম ইউসিএল শিরোপা, ফরাসি ম্যাজিশিয়ানের রিইউনিয়ের ম্যাচে রিয়ালকে তারই সাবেক ক্লাবটা হারালো ৪-০ গোলের বড় ব্যবধানে। পোড়া কপাল বোধহয় একেই বলে।

২০২৪-২৫ সিজনে পিএসজির কি হলো কে জানে? যে দলই ওদের সামনে এসেছে, পুড়ে হয়েছে ছারখার। ইন্টার মিলানকে ফাইনালে ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে এবার রিয়েলকে দিলো ৪টা। শাভির আন্ডারে রিয়াল ছুটছে নতুন গতিতে এমনটা ভেবেছিলো যারা তাদেরকেই যেন চরম বাস্তবতার সামনে দাড় করিয়ে দিলো এনরিকের মাস্টারপ্ল্যান। বুঝিয়ে দিলো দিল্লি বহু দূর।

ম্যাচের একেবারে শুরু থেকেই আক্রমণাত্মক পিএসজি। প্রথম চার মিনিটে দুর্দান্ত দুটি সেভ করে করে দলকে বাঁচালেন থিবো কোর্তোয়া। তবে ডিফেন্ডারদের ব্যর্থতায় কুল হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬-৯ এই তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বসে লস ব্লাঙ্কোস।

ফাবিয়ান রুইজের গোরৈ লিড নিয়ে নেয় পিএসজি। শুরু ধাক্কা সামাল না দিতেই রুডিগারের ভুলে স্কোর শিটে নাম তোলেন ওসমান দেম্বেলে। দুই গোলের লিড নিয়ে বসে এনরিকের শিষ্যরা। খানিক বাদেই আবারো সিনে আসেন ফাবিয়ান রুইজ। এই স্প্যানিয়ার্ডের কাছেই যেন খেই হারালো স্প্যানিশ জায়ান্টরা।

কামব্যাক মাস্টার খ্যাত রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি একটাও। পারিসিয়ানরা রীতিমতো বোতলবন্দি করে ফেলেছিলো রিয়েল মাদ্রিদকে। দ্বিতীয়ার্ধেও চিত্রটা একই। ম্যাচ জুড়ে পারিসিয়ানরা যেখানের বল পজেশন ধরে রেখেছে ৬৮ শতাংশ সেখানে রিয়েল ৩২ শতাংশ।

ফাবিয়ান রুইজের বিগ চান্স ক্রিয়েট করেছে পাঁচটা যার মধ্যে চারটিই কনভার্ট হয়েছে গোলে। অন্যদিকে, পুরো নব্বই মিনিটে রিয়েল মাদ্রিদ কোনো চান্সই ক্রিয়েট করতে পারেনি। পিএসজি গোল মুখে শট নিয়েছে ৭টি, রিয়েল নিতে পেরেছে মোটে ২টি। আগুনে পারফর্ম করে পাঁচবারের চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথমবার ফাইনালে পিএসজি।

রিয়ালের দুই সেরা তারকা যেন নিজেদের হারিয়ে খুঁজেছেন প্রতিমুহূর্তে। বিধ্বস্ত হওয়ার রাতে কিলিয়ান এমবাপের পুরো নব্বই মিনিটে অন টার্গেট শট নিতে পারে মোটে একটি। অন্যদিকে ৬৭ মিনিট খেলে ঠিকঠাক একটাও শট নিতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র।

রিয়াল পারলো না, বুক ভরা কষ্ট নিয়ে গুডবাই বললেন, লুকাস ভাসকেজ আর লুকা মদ্রিচ। ১৩ বছরের লম্বা জার্নিতে মদ্রিচ ৫৯৭ ম্যাচ খেলেছেন, ৪৩ গোলের সাথে আছে ৯৫ টা অ্যাসিস্ট, ৬টা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, ৪টা লালিগা শিরোপা, ২০১৮ জিতেছিলেন ব্যালন ডি অর। ক্লাবের হয়ে তার কাছে ধরা দিয়েছে সব প্রাপ্তি তবুও লুকা মদ্রিচের শেষটা হলো দুঃখে মোড়ানো।  সব গল্পের বোধহয় হয় না হ্যাপি এন্ডিং।

এআরএস
মাঠে গোল করে উল্লাসে মেতে ওঠা, পরমুহূর্তেই রেফারি লাল কার্ড উঁচিয়ে ধরা- এমন নাটকে হয়তো সিনেমাকেও হার মানায়! ম্যাচের উত্তেজনায় প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর