যুক্তরাষ্ট্রের শুল্কহার শূন্যে নামিয়ে আনতে আলোচনা চলছে: বাণিজ্য উপদেষ্টা

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৭:০৪ পিএম

নতুন করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কহার শূন্যে নামিয়ে আনতে আলোচনা চলছে এবং বাংলাদেশ যৌক্তিক ও বৈষম্যহীন শুল্কহার চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

সোমবার (১৪ জুলাই) বিকেলে সচিবালয়ে তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুল্কহার নিয়ে তৃতীয় দফায় আলোচনা করতে আগামী সপ্তাহে আবারো একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ব্যবসায়ী প্রতিনিধি, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এপ্রিলে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর বাড়তি ৩৭ শতাংশ শুল্ক আরোপ করে দেশটি। ৯০ দিন তা স্থগিত থাকলেও এমাসেই ঘোষণা আসে দুই শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে শুল্কহার। যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। অর্থাৎ বর্তমান প্রায় ১৫ শতাংশ শুল্কের সাথে এই শুল্ক নতুন করে যুক্ত হবে।

৯ থেকে ১১ জুলাই দেশটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল।

তার সফরে কি আলোচনা হলো, তা জানাতেই সোমবারের এই সংবাদ সম্মেলন। শুল্কহার কমাতে অগ্রগতির বিষয়ে স্পষ্ট জবাব না মিললেও বাণিজ্য উপদেষ্টা জানান যৌক্তিক ও বৈষম্যহীন শুল্কহার চায় বাংলাদেশ ।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতেও চেষ্টা চলছে।

এদিন প্রায় পৌনে দুই ঘণ্টা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক হলেও আলোচনার বিষয়বস্তু নিয়ে কিছু জানাননি উপদেষ্টা। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের আলোচনায় এখন পর্যন্ত ব্যবসায়ীরা সন্তুষ্ট বলে জানান বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।

আগামী সপ্তাহের মাঝামাঝি তৃতীয় দফায় আলোচনায় করতে আবারো যুক্তরাষ্ট্র যাবার কথা জানান বাণিজ্য উপদেষ্টা।

একাত্তর/আরএ
বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য সবার জন্য উন্মুক্ত ওয়েবসাইটে প্রকাশ করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক শুল্ক ব্যবস্থায় বাংলাদেশ সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কহার পেয়েছে। এর ফলে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে...
দেশে এই প্রথম বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ‘প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল’ গঠন করার মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের...
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর