গান্ধীর একমাত্র তৈলচিত্রের প্রতিকৃতি বিক্রি হলো যে দামে

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:২২ পিএম

লন্ডনে নিলামে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর একটি বিরল তৈলচিত্রের প্রতিকৃতি দুই লক্ষ চার হাজার ৬৪৮ ডলারে বিক্রি হয়েছে। নিলামে এই ভিত্তি মূল্য ছিলো ৬০ থেকে ৮০ হাজার ডলার। তার চেয়ে বহু গুণ ছবিটি বিক্রি করলো নিলামকারী প্রতিষ্ঠান বনহ্যামস। 

১৯৩১ সালে ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লেইটন যখন গান্ধী লন্ডন সফর করেছিলেন, তখন এটি আঁকা হয়েছিল। বনহ্যামস বলেছে, এই চিত্রকর্মটিই মহাত্মা গান্ধীর একমাত্র তৈলচিত্রের প্রতিকৃতি। 

গান্ধীজী ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং তাঁর শিক্ষা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। বেশিরভাগ ভারতীয় তাকে ‘জাতির পিতা’ হিসেবে শ্রদ্ধা করে।

১৯৩১ সালে গান্ধী ভারতের সাংবিধানিক সংস্কার এবং স্বায়ত্তশাসনের দাবি নিয়ে লণ্ডনে আলোচনার জন্য অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেয়ার  সময় এই প্রতিকৃতিটি আঁকা হয়েছিল।

বনহ্যামসের মতে, ক্লেয়ার লেইটন তাঁর প্রতিষ্ঠানে ভর্তি হওয়া খুব কম শিল্পীর মধ্যে একজন ছিলেন এবং একাধিকবার তাঁর প্রতিমূর্তি আঁকার এবং চিত্রকর্ম আঁকার সুযোগ পেয়েছিলেন।
১৯৮৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত শিল্পীর সংগ্রহে এই শিল্পকর্মগুলো ছিল, এরপর এটি তাঁর পরিবারের কাছে পৌঁছে যায়। বনহ্যাম গান্ধীর চিত্রকর্মটি কে কিনেছেন, তা জানায়নি। 

একাত্তর/এসি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির পাশ্ববর্তী এলাকায় ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জ মূর্তি ভাঙচুর করা হয়েছে। তবে কে বা কারা এই ভাংচুরে অংশ নিয়েছে তা জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম...
ফিফা বিশ্বকাপে বি-গ্রুপের বাঁচা-মরার লড়াইয়ে নিশ্চিত জয় হাতছাড়া করে মাঠ ছেড়েছে চেক প্রজাতন্ত্র। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের বন্ধ ছাদের নিচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পয়েন্ট...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী বর্তমান জাতীয় সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কারণ, ঋণখেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় মনোনয়ন পাওয়ার...
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর