গোপালগঞ্জের সহিংস ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে সরকার

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৪:০৬ পিএম

গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) সংঘটিত সহিংস ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন -জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক জন অতিরিক্ত সচিব এবং অন্য জন আইন ও বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত করে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং যে বা যারা যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ, সহিংসতা ও মৃত্যুর জন্য দায়ী, তাদেরকে আইনানুগ জবাবদিহিতার আওতায় আনা হবে।

একাত্তর/আরএ
গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে দেবদারু গাছের সঙ্গে বেঁধে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। পরে সেই নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর