সম্মিলিত প্রচেষ্টা ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়: রিজওয়ানা

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১১:৪৭ এএম

পরিবেশ রক্ষার আন্দোলনে শিশুদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১৯ জুলাই) ঢাকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 

এসময় রিজওয়ানা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা না থাকলে এককভাবে সরকারের পক্ষে পরিবেশ রক্ষা সম্ভব নয়। 

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফরগুলো পরিবেশ বান্ধব জায়গায় আয়োজনের আহবান জানিয়ে বন বিভাগকে আরও পরিবেশ বান্ধব রিসোর্ট নির্মাণের নির্দেশ দেন তিনি। 

অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে অঙ্কিত চিত্র প্রদর্শনী করা হয়। সেই সঙ্গে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার।

একাত্তর/এসি
নীরব এলাকায় হর্ন বাজানোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও পুলিশের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ নিয়ে স্বতন্ত্র কমিশন গঠন না হলেও অন্তর্বর্তী সরকার পরিবেশের উন্নয়ন ও অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
চলতি বছরের মধ্যেই ঢাকার ১৯টি খালের দখল ও দূষণমুক্তকরণের কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্বার্থান্বেষী মহলের প্রতিরোধ এলেও অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চলবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর