ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা পর মস্কোর বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৯:৫৭ পিএম

রাশিয়ার উপর ইউক্রেনীয় উপর্যপুরি ড্রোন হামলার কারণে মস্কোর প্রধান বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কমপক্ষে ১৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, শনিবার সকাল থেকে রাশিয়ার উপর ২৩০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে রাজধানী মস্কোর আকাশের উপরে ২৭টিও বেশি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। খবর বিবিসি। 

রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থার মতে, ইউক্রেনের ড্রোন হামলা কারণে রাজধানীতে পরিষেবা প্রদানকারী চারটি প্রধান বিমানবন্দর ব্যাহত হয়েছে এবং ১৩০টিরও বেশি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এরপর থেকে সবগুলো বিমানবন্দের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। 

এদিকে, আঞ্চলিক কর্মকর্তাদের মতে, রাতভর ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। 

রাশিয়ার অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরস (এটোর) রোববার জানিয়েছে, ড্রোন হামলার কারণে মস্কো বিমানবন্দরগুলো ২৪ ঘন্টার মধ্যে ১০ বার বন্ধ ছিলো। মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কালুগা অঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা শনিবার সকাল থেকে ৪৫টি ড্রোন আটক করেছে, যার ফলে কালুগা আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোস্তভ এবং ব্রায়ানস্কসহ ইউক্রেনীয় সীমান্তের কাছাকাছি অঞ্চলগুলোতে এবং কৃষ্ণ সাগরের উপর ড্রোনগুলোও গুলি করে ভূপাতিত করা হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় ভ্রমণ ব্যাহত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। মে মাসে, কিয়েভ ২৪ ঘন্টার মধ্যে ৫০০ টিরও বেশি ড্রোন হামলা করার পর দেশজুড়ে কমপক্ষে ৬০,০০০ যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছিলেন।

ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, দোনেস্কের বিভিন্ন অংশে রুশ বিমান হামলায় দুজন নিহত হয়েছে, এবং সুমিতে আবাসিক ভবন পুড়ে যাওয়ার পর ৭৮ বছর বয়সী এক মহিলা মারা গেছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা রোববার রাতের দিকে ৫৭টি রুশ ড্রোনের মধ্যে ১৮টি গুলি করে ভূপাতিত করেছে, এবং রাডার জ্যাম হওয়ার পরে আরও সাতটি ড্রোন হারিয়ে গেছে।

সুমি এবং দোনেস্কের পাশাপাশি, খারকিভ এবং দিনিপ্রোপেট্রোভস্কের জাপোরিঝিয়াসহ অন্যান্য ফ্রন্ট-লাইন এলাকাগুলোতে আক্রমণ করা হয়েছে। পুতিন ইউক্রেনের সাথে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যেতে প্রস্তুত, তবে মস্কোর অগ্রাধিকার হল তাদের লক্ষ্য অর্জন, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের এমন বক্তব্যের পর ইউক্রনে নতুন করে হামলা শুরু করে রাশিয়া। 

এদিকে, শনিবার, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি মস্কোর সাথে নতুন দফায় আলোচনার প্রস্তাব দিয়েছেন, যার লক্ষ্য গত মাসে বন্ধ হয়ে যাওয়া আলোচনা পুনরায় শুরু করা।

একাত্তর/এসি
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর