কথা ছিলো ইউরোপ যাওয়ার, খোঁজ মিলছে না ১৪ যুবকের

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৮:১৭ পিএম

উন্নত জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন দেশের অনেক তরুণ। তবে এই স্বপ্ন অনেক সময় রূপ নেয় দুঃস্বপ্নে। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সম্প্রতি, মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নে দালালের খপ্পরে পড়ে নিখোঁজ হয়েছেন ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাদের কোনো খোঁজ নেই। পরিবারও জানে না —সন্তান বেঁচে আছে, নাকি মারা গেছে!

মানবপাচার চক্রের হোতা হিসেবে পরিচিত বাজিতপুর গ্রামের মৃত আয়নাল হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার প্রতিটি পরিবারের সঙ্গে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ১৫ থেকে ২০ লাখ টাকা নিয়েছেন। পরে লিবিয়ায় পৌঁছে তাদের জিম্মি করে আদায় করেন আরো ৩০ থেকে ৪০ লাখ টাকা। এই প্রতারণার সঙ্গে জড়িত তার স্ত্রী চুন্নু বেগম এবং দুই মেয়ে সোনিয়া ও শশি আক্তার।

প্রায় এক বছর আগে ভাগ্য বদলানোর আশায় ইউরোপ পাড়ি জমায় ওই ১৪ যুবক। তবে লিবিয়ায় পৌঁছানোর পর দালালের মাধ্যমে তারা পড়ে যায় ভয়ংকর মাফিয়া গোষ্ঠীর হাতে। শুরু হয় নির্যাতন। দাবি করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। মুক্তি মিলবে আশায় পরিবারগুলো বিক্রি করেছে ভিটেমাটি, নিয়েছে চড়া সুদের ঋণ। কিন্তু আজও খোঁজ মেলেনি প্রিয়জনের।

নিখোঁজরা হলেন- রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের জাহাঙ্গীর বেপারীর ছেলে সালমান বেপারী, চৌরাশী গ্রামের মোসলেম শিকদারের ছেলে বাবুল শিকদার। একই গ্রামের মজিবর বয়াতীর ছেলে সাজ্জাদ বয়াতী, জাকির মাতুব্বরের ছেলে বাদল মাতুব্বর, কানাই রায়ের ছেলে লিটন রায়, নিরঞ্জন বাড়ৈর ছেলে বাঁধন বাড়ৈ, বাজিতপুর গ্রামের আলম চৌকিদারের ছেলে ইমন চৌকিদার, অহিদুল মাতুব্বরের ছেলে নয়ন মাতুব্বর, আজিজ খালাসীর ছেলে খলিল খালাসী, সোনা মিয়া চৌকিদারের ছেলে সোহেল চৌকিদার, গৌরাঙ্গ বাড়ৈর ছেলে গৌতম বাড়ৈ, সামচু সরদারের ছেলে ইমরান সরদার, জলিল বয়াতীর ছেলে আল-আমিন বয়াতী এবং সিদ্দিকুর রহমান ঘরামীর ছেলে আলী ঘরামী। তারা সবাই একই দালালচক্রের ফাঁদে পড়ে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজদের পরিবারের দাবি, তারা দ্রুত তাদের প্রিয়জনদের খোঁজ চান।

নিখোঁজ ইমরান সরদারের বাবা সমচু সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবুল হাওলাদার জোর করে ছেলের পাসপোর্ট নিয়ে নেয় ইতালি পাঠানোর কথা বলে। এরপর একে একে আমি ৩৬ লাখ টাকা দিয়েছি। প্রথমে ১৬ লাখ, এরপর ৫ লাখ, শেষে মাফিয়াদের কাছে আমার ছেলেকে বিক্রি করে আরো ১৫ লাখ টাকা নেয়। এখন আমার ছেলে কোথায় আছে তাও জানি না।

ইউরোপ যাওয়ার কথা থাকলেও খোঁজ মিলছে না এই ১৪ যুবকের

নিখোঁজ সাজ্জাদ বয়াতির বাবা মজিবর বয়াতি বলেন, বাবুল, তার স্ত্রী চুন্নু বেগম, মেয়ে সোনিয়া ও শশী; এই চার জন মিলে আমার কাছ থেকে মোট ৫৫ লাখ টাকা নিয়েছে। একবার ২০ লাখ, তারপর ১৫, পরে আবার ২০ লাখ টাকা। লিবিয়ায় আমার ছেলেকে বন্দি করে নির্যাতন করে টাকা আদায় করেছে।

মাদারীরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, নিখোঁজ স্বজনদের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

একইসাথে এ ধরনের বিপজ্জনক পথে পাড়ি না দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এ ঘটনার পর পুরো বাজিতপুর ইউনিয়নের গ্রামগুলোয় নেমে এসেছে শোক, আতঙ্ক ও ক্ষোভের ছায়া। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, যেনো দ্রুত নিখোঁজ যুবকদের খোঁজ মেলে এবং এই মানবপাচার চক্রের দৃষ্টান্তমূলক বিচার হয়।

একাত্তর/আরএ
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
পরিবারের হাল ধরতে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছাড়া গ্রামের যুবক সুরুজ কাজী। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তার জীবনে ডেকে আনে নির্মম পরিণতি।
মাদারীপুরে এক আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
দেশের সব ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় রূপান্তর করার ইচ্ছা রয়েছে এবং তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর