রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৪৮ আরোহীর সবাই নিহত

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১০:০০ পিএম

রাশিয়ার পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে থাকা ৪৮ আরোহীর কেউই বেঁচে নেই বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

উড়োজাহাজটিতে পাঁচ শিশুসহ ৪২ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি মস্কো। 

দেশটির আমুর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। চলছে উদ্ধারকাজ। এতে অংশ নিয়েছে বিমান, হেলিকপ্টার ও গ্রাউন্ড টিম।  

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত ‘অ্যান-২৪’ মডেলের উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৪ জুলাই) চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে যাচ্ছিলো। তবে যাত্রাপথেই রাডারের বাইরে চলে যায় উড়োজাহাজটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, বিমানটি একটি ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। তবে, রয়টার্স ভিডিওটির সূত্র যাচাই করতে পারেনি।

এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি কিংবা যোগাযোগ ব্যবস্থার কোনো সমস্যার কারণে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ায় বিমান দুর্ঘটনা নতুন কিছু নয়। দেশটির দূরবর্তী ও দুর্গম অঞ্চলে পুরোনো সোভিয়েত নির্মিত বিমান এখনও চলাচল করে। অ্যাঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত ‘অ্যান্টোনভ-টুয়েন্টি ফোর’ বিমানটি প্রায় ৫০ বছর ধরে সেবায় রয়েছে। এই পুরোনো বিমানটির অতীতেও বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার রেকর্ড রয়েছে। 

আরবিএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর