যারা এনসিপিতে যোগ দিতে চায় তাদেরকে ভয়-ভীতি দেখানো হচ্ছে: হাসনাত

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৬:১৬ পিএম

সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা জানতে পেরেছি, যারা এনসিপিতে যোগ দিতে চায়, যারা এনসিপি করতে চায় স্থানীয়ভাবে তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। তাদেরকে প্রশাসনও সহযোগিতা করে না৷ তৃণমূল পর্যায়ে এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে। সাংগঠনিকভাবে দল সুসংগঠিত হলে এনসিপি শক্তিশালী হবে।

তিনি আরো বলেন, যে ‘পা চাটা’ প্রশাসন রয়েছে, আমরা তাদের দেখেছি, বিভিন্ন সময়ে তাদের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশাসনের মধ্যে একটা পক্ষ রয়েছে যারা চায় নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠুক। কিন্তু অপর একটি পক্ষ রয়েছে যারা সুবিধাভোগী। তারা কখনোই নিরপেক্ষ প্রশাসন চায় না।

এসময় তিনি আরো বলেন, সুনামগঞ্জে কর্মসংস্থানের অভাব রয়েছে। রাজা আসে রাজা যায়, সরকার আসে, সরকার যায় কিন্তু সুনামগঞ্জের পরিবর্তন হয় না। অবস্থার পরিবর্তনে আপনাদের সংঘবদ্ধ হতে হবে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপির আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা জানি প্রশাসনের মধ্যে একটা পক্ষ রয়েছে যারা নিরপেক্ষ ভূমিকা রাখতে চায়। কিন্তু অপর একটা পক্ষ রয়েছে সুবিধাভোগী, যারা হচ্ছে তেলবাজ, তাদের বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে। আমরা বিশ্বাস করি এনসিপির মাধ্যমে আপনাদের যে লড়াই-সংগ্রাম তা আগামীতে বাস্তবায়ন হবে।

একাত্তর/আরএ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর